1. adminbackup@wordpress.org : adminbackup61a9c6 :
  2. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  3. info@narijagrato.com : grn :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

বাগমারায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে ইঞ্জিঃ এনামুল হকের পক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

মোঃ মিঠু সরকার রাজশাহী প্রতিনিধি
  • আপডেট সময় : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩০৫ বার পঠিত

মোঃ মিঠু সরকার, রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীর বাগমারায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে উপজেলা কেন্দ্র্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হকের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।এ সময় মুঠোফোনের মাধ্যমে বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, পৃথিবীতে এমন কোন দেশ খুঁজে পাওয়া যাবে না যারা মাতৃভাষার জন্য জীবন দিয়েছে। বাঙ্গালীর ক্ষেত্রে ঘটেছে ঠিক তার বিপরীত। মাতৃভাষার জন্য জীবন দিতে হয়েছে রফিক, শফিক, সালাম, বরকত, জব্বার সহ নাম না জানা অনেক বীর সন্তানদের। জাতি তাদের ঋণ কোনদিন শোধ করতে পারবে না।তিনি আরো বলেন, বাঙ্গালির প্রেরণার উৎস ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর নেতৃত্বে প্রতিটি আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছে বাংলার আপামর জনগণ। তাঁরই নেতৃত্বে আমরা স্বাধীন দেশে বসবাস করতে পারছি। সেই সাথে মায়ের ভাষা বাংলায় কথা বলতে পারছি। একদিনের সংগ্রামে এটা অর্জিত হয়নি। এর জন্য রক্ত দিতে হয়েছে। ছিনিয়ে আনতে হয়েছে মায়ের ভাষা। বাংলা ভাষাকে আন্তর্জাতিক ভাবে স্বীকৃতি প্রদান করা হয়েছে। বিশে^র বিভিন্ন দেশে ২১ ফেব্রæয়ারি পালন করা হচ্ছে। বাংলা ভাষার জন্য আত্মহুতি দানকারি ভাষা শহীদদের সারা জীবন স্মরণ রাখবে জাতি বলেও জানান তিনি।বুধবার শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে কেন্দ্রীয় শহীদ মিনারে এর আগে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বাগমারা থানা, মুক্তিযোদ্ধা কমান্ড, ভবানীগঞ্জ পৌরসভা, বাগমারা প্রেসক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান ও শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, কার্যকরী কমিটির সদস্য ও ভবানীগঞ্জ পৌর কাউন্সিলর হাচেন আলী সহ নেতৃবৃন্দ

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর