1. adminbackup@wordpress.org : adminbackup61a9c6 :
  2. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  3. info@narijagrato.com : grn :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

বাগমারায় নির্বাচনকে কেন্দ্র করে একজনকে পিটিয়ে আহত

মোঃ শিমুল হোসেন সজীব,বাগমারা উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময় : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ২৮০ বার পঠিত

বাগমারায় নির্বাচনকে কেন্দ্র করে একজনকে পিটিয়ে আহত। 

মোঃ শিমুল হোসেন সজীব,বাগমারা উপজেলা প্রতিনিধি

রাজশাহীর বাগমারায় নির্বাচনকে কেন্দ্র করে একজনকে পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটে রবিবার বেলা ১.৪০ মিনিটের দিকে মাড়িয়া ইউনিয়নের ( তেলিপুকুর) গাঙ্গোপাড়া বাজারে। আহত মাহাবুর রহমান মাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সৈনিক লীগের সভাপতি। মাহাবুর গাঙ্গোপাড়া গ্রামের মৃত মুসলেম উদ্দীনের ছেলে।
বাগমারা উপজেলা স্বাস্থ্য কেন্দ্র থেকে মাহাবুর রহমান ও তাঁর মেয়ে মাহামুদা জানান, তাহেরপুর পৌর এলাকার আব্দুর রাজ্জাক বাবুর নির্দেশে ৬টি মোটরসাইকেলযোগে মুখোশধারী ১০/১২ জন দুস্কৃতকারী পিস্তল ঠেকিয়ে, লোহার রড় দিয়ে এলোপাতাড়ি মারধর করে দ্রুত পালিয়ে যায়।
মাহাবুরের আত্মচিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করান। জরুরি বিভাগ থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বাগমারা থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। ফোনে অভিযুক্ত আব্দুর রাজ্জাক বাবু জানান, এটা পরিকল্পিত একটা গেম। আমি কোন ভাবেই এর সাথে জড়িত নই।
মুঠোফোনে বাগমারা থানার অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার বলেন, আমি ভিকটিমকে দেখে এসেছি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর