1. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  2. info@narijagrato.com : grn :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে প্লাস্টিক

বাগমারায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছেন হাটগাঙ্গোপাড়া উচ্চবিদ্যালয়

মোঃ মিঠু সরকার রাজশাহী জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ১১৬ বার পঠিত

মোঃ মিঠু সরকার রাজশাহী জেলা প্রতিনিধি

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ বিদ্যালয় ক্যাটাগরিতে রাজশাহী জেলার বাগমারা উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছেন হাটগাঙ্গোপাড়া উচ্চবিদ্যালয়। এ ঘোষনার পর থেকে ওই প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী, ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষার্থীসহ এলাকাবাসীর মাঝে ব্যাপক আনন্দ উদ্দীপনা বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা গেছে, হাটগাঙ্গোপাড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম যোগদানের পর থেকেই পরিবর্তন হতে থাকে বিদ্যালয়টির। বিদ্যালয়ের পড়াশোনার মান বৃদ্ধির সঙ্গে বাড়তে থাকে শিক্ষার্থীর সংখ্যা। দক্ষ ম্যানেজিং কমিটির সভাপতি এডভোকেট ইব্রাহিম হোসেন ও সদস্যদের  প্রচেষ্ঠায় ও এলাকাবাসির সহায়তায় অল্প সময়ের মধ্যেই অধিক সুনাম অর্জন করে বিদ্যালয়টি।পাবলিক পরীক্ষায় এসেছে জিপিএ-৫ সহ সন্তোষজনক ফলাফল। বিদ্যালয়ের বর্তমানে মনোরম পরিবেশসহ নানাবিধ উন্নয়ন করা হয়েছে। খেলাধুলা, সংস্কৃতি, লেখাপড়ায় এক বৈপ্লবিক পরিবর্তনের ছোঁয়া লাগে। এছাড়াও প্রধান শিক্ষক শহিদুল ইসলাম গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন প্রশিক্ষণে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। তাঁর নেতৃত্বেই একদল প্রতিশ্রুতিশীল শিক্ষকবৃন্দ অক্লান্ত পরিশ্রম করে বিদ্যালয়টির উন্নয়ন সাধন করে যাচ্ছেন, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের দোয়া প্রার্থনা করেছেন।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর