1. adminbackup@wordpress.org : adminbackup61a9c6 :
  2. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  3. info@narijagrato.com : grn :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

বাগমারায় স্বাধীনতা দিবস পালিত হয়েছে

মোঃ মিঠু সরকার, রাজশাহী জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ৩৯২ বার পঠিত

বাগমারায় স্বাধীনতা দিবস পালিত হয়েছে

মোঃ মিঠু সরকার, রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীর বাগমারায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাগমারা উপজেলা পরিষদ, স্থানীয় রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক ও সংস্কৃতি সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে পৃথক পৃথক অনুষ্ঠান পালন করা হয়েছে। মঙ্গলবার দিনের শুরুতে উপজেলা সদর ভবানীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ৬ টার দিকে ৩১ বার তোপ ধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা হয় । পরে শহীদদের স্মরণে শহিদ মিনারে উপজেলা পরিষদ, স্থানীয় রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক ও সংস্কৃতি সংগঠনের পক্ষে পৃথক পৃথক ভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। এতে প্রথমে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ এর পরপরই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসনের উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার, সহকারী কমিশনার (ভূমি) সুমন চৌধুরী, বাগমারা থানার অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বাগমারা পরিষদের সাবেক চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু, রাজশাহী জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক প্রভাষক মাহাবুর রহমান, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আবু জাফর মাস্টার, মুক্তিযোদ্ধা কমান্ড,ভবানীগঞ্জ পৌরসভা সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে এক মিনিট নিরবতা পালন করা হয় । পরে সকল শহীদের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয় । এদিকে বেলা ১১টার দিকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর