1. developer@www.narijagrato.com : WordPress Support :
  2. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  3. info@narijagrato.com : grn :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

বিএসএফের বাঁধায় বেনাপোল বন্দরের নির্মান কাজ বন্ধ

মোঃ আব্দুল্লাহ, স্টাফ রিপোর্টার বেনাপোল। 
  • আপডেট সময় : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯৯ বার পঠিত

মোঃ আব্দুল্লাহ, স্টাফ রিপোর্টার বেনাপোল। 

সীমান্তরক্ষী বিএসএফের বাঁধার মুখে এক সপ্তাহ ধরে কাজ বন্ধ রয়েছে বেনাপোল স্থলবন্দরের কার্গো ভেহিক্যাল টার্মিনালের একাংশের নির্মান কাজ। তবে বন্দর সংশিষ্টরা বলছেন বিষয়টি নিয়ে আলোচনা চলছে । আশা করছি দ্রুত একটি সমাধানের মাধ্যমে আবারও কাজ শুরু হবে ।
এদিকে কাজ বন্ধকে কেন্দ্র করে সীমান্তে উত্তেজনা বিরাজ করছে । এখনো জটিলতা না কাটায় নিদিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করা নিয়ে শঙ্কাও দেখা দিয়েছে।
বন্দর কার্গোভেহিকাল টার্মিনালের নির্মান শ্রমিকেরা জানান, ভয় দেখিয়ে কাজ বন্ধ করেছে বিএসএফ । নির্মান সামগ্রীও আটকে দিয়েছিল । এখন সেখানে কাজ করতে পারছিনা । সীমান্তবাসী জানান, বাংলাদেশ সীমানায় ১৫০ গজের মধ্যে বিএসএফ কাউকে যেতে দিচ্ছেনা। এতে বর্তমান অবস্থা নিয়ে আমরা গ্রামবাসীও আতঙ্কের মধ্যে রয়েছি । কার্গোভেহিকাল টার্মিনালের নির্মান কাজের ঠিকাদার প্রতিষ্ঠান এসএস আর গ্রুপের য জানান, ভারত ১০ মিটার জায়গা ছেড়ে পেট্রাপোল বন্দরের স্থাপনা নির্মান করেছে । আমরা পেট্রাপোল বন্দরকে অবগত করে ১০ মিটার জায়গা ছেড়ে কাজ করছিলাম । হঠাৎ বিএসএফের বাঁধায় কাজ বন্ধ আছে। এতে নিদিষ্ট সময়ে উন্নয়ন কাজ শেষ করা নিয়ে শঙ্কার মধ্যে আছি ।

বেনাপোল বন্দর পরিচালক রেজাউল করিম জানান, বিএসএফের বাঁধায় চলমান ১৬ একরের কাজ বন্ধ আছে। আইনী প্রক্রিয়ায় যাতে নির্মান কাজ শেষ করতে পারি তার সহযোগীতার জন্য বিজিবিসহ সংশিষ্ট উধ্বর্তন কর্তৃপক্ষকে চিঠিতে অবগত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর