1. developer@www.narijagrato.com : WordPress Support :
  2. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  3. info@narijagrato.com : grn :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত

মোঃ আব্দুল্লাহ, স্টাফ রিপোর্টার বেনাপোল
  • আপডেট সময় : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ২১৫ বার পঠিত

মোঃ আব্দুল্লাহ, স্টাফ রিপোর্টার বেনাপোল 

আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২৪ উপলক্ষে আজ শুক্রবার কাস্টম হাউজ বেনাপোলে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছেন। বেলুন ও কবুতর উড়িয়ে দিনের শুভ সুচনা করেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কাস্টমস ভ্যাট ও প্রশাসন) মিজ ফারজানা আফরোজ।পরে বেনাপোল কাস্টমস ক্লাব মিলনায়তনে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোঃ কামরুজ্জামান, বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব শামছুর রহমান, সন্চালক হিসাবে ছিলেন যুগ্ম কমিশনার শাফায়াত হোসেন। কাস্টমস কি- নোট উপস্থাপন করেন বেনাপোল কাস্টমসের যুগ্ম কমিশনার হাফিজুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডেপুটি কমিশনার ছৈয়দুল আলম, প্রভাত কুমার সিংহ, রবীন্দ্র সিংহ, রাফেজা সুলতানা। সভাপতিত্ব করেন বেনাপোল কাস্টম হাউজের কমিশনার আব্দুল হাকিম।প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে রাজস্ব আদায়ে প্রতিটি কাস্টমস কর্মকর্তাকে যথেষ্ট আন্তরিক এবং দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে দেশের সকল নাগরিককে ট্যাক্স ও ভ্যাট প্রদানে এগিয়ে আসার আহবান জানান।#

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর