1. adminbackup@wordpress.org : adminbackup61a9c6 :
  2. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  3. info@narijagrato.com : grn :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

বেনাপোলে সোনাসহ ভারতীয় পাসপোর্টযাএী আটক

মো: আব্দুল্লাহ বেনাপোল স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ১৯৩ বার পঠিত

বেনাপোলে সোনাসহ ভারতীয় পাসপোর্টযাএী আটক

ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে সাজনাস থারিপ্পা কুন্নুমেল (৩০) নামে এক ভারতীয় পাসপোর্টযাত্রীর ব্যাগ তল্লাশি করে ৬৯৭ গ্রাম ওজনের সোনা উদ্ধার করেছে কাস্টমসের শুল্ক গোয়েন্দা সদস্যরা। এ সময় ওই যাত্রীকে আটক করা হয়।
বুধবার (৮ নভেম্বর) দুপুরের দিকে কাস্টমস ইমিগ্রেশনের কার্যক্রম শেষ করে ভারতে প্রবেশের সময় তাকে আটক করা হয়। সে ভারতের কেরালা জেলার নীল সারাম থানার পলি হাউস গ্রামের কয়া থারিপ্পার ছেলে। তার পাসপোর্ট নম্বর ঠ-৬১২৫২৫৪।
বেনাপোল শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের উপ কমিশনার শায়েখ আরেফিন জাহেদী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একজন ভারতীয় পাসপোর্টযাত্রী সোনার একটি চালান ভারতে পাচার করবে। এমন সংবাদের ভিত্তিতে পাসপোর্ট যাত্রী সাজনাস থারিপ্পাকে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে সে সোনার কথা অস্বীকার করে। পরে ওই যাত্রীর ব্যাগের ভিতরে লুকায়িত অবস্থায় ছুরি ও তালার মধ্যে বিশেষ কায়দায় সাদা কষ্টেপ দিয়ে পেঁচানো সোনাগুলো পাওয়া যায়। সোনার চালানটি সে ঢাকা হতে নিয়ে আসে। উদ্ধারকৃত সোনার ওজন ৬৯৭ গ্রাম এবং সিজার মূল্য প্রায় ৭২ লাখ টাকা।
তিনি আরও বলেন, আটক পাচারকারীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা ও উদ্ধারকৃত সোনা বেনাপোল কাস্টমসের ট্রেজারি শাখায় জমা দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর