1. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  2. info@narijagrato.com : grn :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

বেনাপোলে হেরোইনসহ ভারতীয় পাসপোর্ট যাত্রী গ্রেফতার

মোঃ আব্দুল্লাহ বেনাপোল উপজেলা প্রতিনিধি 
  • আপডেট সময় : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ১৭০ বার পঠিত

বেনাপোলে হেরোইনসহ ভারতীয় পাসপোর্ট যাত্রী গ্রেফতার

মোঃ আব্দুল্লাহ বেনাপোল উপজেলা প্রতিনিধি 

বেনাপোলে হেরোইনসহ ভারতীয় পাসপোর্ট যাত্রী গ্রেফতার
ভারত থেকে বাংলাদেশে প্রবেশের পর হেরোইন সহ সঞ্জয় বিশ্বাস (২৯) নামে এক ভারতীয় পাসপোর্টযাত্রীকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
শুক্রবার (২৯ মার্চ) দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল চেকপোস্টের বড় আঁচড়া গাতিপাড়া মোড় থেকে তাকে গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃত সঞ্জয় বিশ্বাস ভারতের উত্তর চব্বিশ পরগণা জেলার পেট্রপোল থানার পিরোজপুর গ্রামের কার্তিক বিশ্বাসের ছেলে ।বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত জানান, হেরোইনের একটি বড় চালান নিয়ে ভারতীয় এক পাসপোর্টযাত্রী দেশে প্রবেশ করবে । এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৪৫ গ্রাম হেরোইনসহ সঞ্জয় বিশ্বাস নামে একজনকে গ্রেফতার করা হয়। এসময় তার সাথে থাকা অপর এক আসামী ৩শ ২২ পুরিয়া হেরোইনের একটি প্যাকেট ফেলে পালিয়ে যায়। হেরোইনের আনুমানিক বাজার মূল্য প্রায় দুই লাখ টাকা। এ ব্যাপারে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে গ্রেফতারকৃত আসামীকে যশোর আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান ।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর