1. developer@www.narijagrato.com : WordPress Support :
  2. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  3. info@narijagrato.com : grn :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

বেনাপোল কাস্টমসের অভিযানে পায়ুপথে স্বর্ণ পাচারকারী আটক

মোঃ  আব্দুল্লাহ, স্টাফ রিপোর্টার বেনাপোল শার্শা 
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ১৪৯ বার পঠিত

মোঃ  আব্দুল্লাহ, স্টাফ রিপোর্টার বেনাপোল শার্শা 

বেনাপোল কাস্টমসের অভিযানে পায়ুপথে স্বর্ণ পাচারের চেষ্টাকালে মেহেদী হাসান (২১) নামে এক পাসপোর্ট যাত্রীকে আটক করা হয়েছে। সোমবার সকালে বেনাপোল ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে ভারতে প্রবেশের সময় তাকে চেকপোস্ট কাস্টমস শুল্ক গোয়েন্দার সদস্যরা আটক করে।আটক মেহেদী হাসান কুমিল্লা জেলার চান্দিনা থানার জোয়াগ গ্রামের আব্দুল বাতেনের ছেলে।বেনাপোল চেকপোস্ট কাস্টমস শুল্ক গোয়েন্দার সদস্য আফজাল হোসেন ও রাসেদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেহেদী হাসানকে তল্লাশি করলে তার পায়ুপথ থেকে দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। বার দুটির ওজন ২৪৫ গ্রাম এবং বাজার মূল্য আনুমানিক ২১ লাখ ৩৪ হাজার টাকা।তারা আরও জানান, স্বর্ণ পাচারকারী মেহেদী হাসানকে বেনাপোল পোর্ট থানায় স্বর্ণ পাচার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।এ ঘটনায় বেনাপোল কাস্টমস দক্ষিণ সার্কেল সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আশরাফুল ইসলাম বলেন, “স্বর্ণ পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কাস্টমস গোয়েন্দারা এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।”

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর