1. adminbackup@wordpress.org : adminbackup61a9c6 :
  2. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  3. info@narijagrato.com : grn :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

বেনাপোল মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযান ছয় কেজি গাঁজা ও মদ সহ আটক ২

মোঃ আব্দুল্লাহ, স্টাফ রিপোর্টার বেনাপোল
  • আপডেট সময় : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ২৭০ বার পঠিত

বেনাপোল মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযান ছয় কেজি গাঁজা ও মদ সহ আটক ২

মোঃ আব্দুল্লাহ, স্টাফ রিপোর্টার বেনাপোল

যশোর জেলার মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের যশোর এবং বেনাপোল শাখার পৃথক দুটি অভিযানে বেনাপোলে ছয় কেজি গাঁজা সহ এক মহিলা এবং পাঁচ বোতল ভারতীয় মদ সহ একজন পুরুষ আটক হয়েছে।

২৮শে ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১:০০ ঘটিকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ‘খ’ সার্কেল জেলা কার্যালয় যশোর কর্তৃক অভিযান পরিচালনা করে যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন ধান্যখোলা দক্ষিণপাড়া গ্রাম হতে আসামী মোছাঃ রহিমা খাতুন (৪২) কে ০৬ (ছয়) কেজি গাঁজা সহ আটক করা হয় এবং তার স্বামী মোঃ সালাম (৪৬) পলাতক রয়েছে। উপপরিদর্শক শেখ আবুল কাশেম বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

একই দিনে অপর একটি পৃথক অভিজানে দুপুর ২:৩০ ঘটিকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বেনাপোল স্থলবন্দর অফিস যশোর কর্তৃক অভিযান পরিচালনা করে বেনাপোল পোর্ট থানাধীন কাগজপুকুর বাজার রেলগেট সংলগ্ন এলাকা হতে আসামী স্বপন কুমার খাঁ (৭০) কে ০৫ (পাঁচ) বোতল বিদেশী মদ সহ গ্রেফতার করা হয়। উপপরিদর্শক মোছাঃ জাহানারা খাতুন বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

এবিষয়ে বেনাপোল পোর্ট থানার ওসি সুমন ভক্ত জানান, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর ও বেনাপোল শাখার পৃথক দুটি অভিযান পরিচালনা হয়েছে এবং এ দুই অভিযানে থানায় পৃথক দুটি মাদক মামলা হয়েছে। আসামিদ্বয়কে আগামীকাল বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর