1. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  2. info@narijagrato.com : grn :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

মান্দায় আম বাগান থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

মহসিন রেজা নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : শনিবার, ১১ মে, ২০২৪
  • ১৭২ বার পঠিত

মহসিন রেজা, নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁর মান্দায় আলেপ উদ্দিন সরদার (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১মে) সকাল ১১টার দিকে উপজেলার কাঞ্চন স্লুইচগেট এলাকায় আশরাফ আলীর আম বাগান থেকে তার লাশটি উদ্ধার করা হয়। এসময় আলামত হিসেবে পাশে পড়ে থাকা একটি খয়েরি রংয়ের শার্ট, একটি চার্জার লাইট এবং একটি জুতা জব্দ করা হয় । নিহত আলেপ উদ্দিন সরদার উপজেলার গনেশপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মৃত সমসের আলী ছেলে। তিনি দীর্ঘদিন যাবত কাঞ্চন খুদুর মোড় এলাকায় তার শশুর বাড়িতে বসবাস করে আসছিলেন । নিহতের ভাগ্নে আনারুল ইসলাম বলেন, তার মামা পেশায় একজন শ্রমিক । বছরের অধিকাংশ সময় তিনি ফরিদপুর জেলা সহ দেশের বিভিন্ন এলাকায় শ্রমিকের কাজ করতেন । গত কয়েকদিন আগে ফরিদপুর থেকে বাড়ি আসেন তিনি । বাড়ি ফিরে আসার পরে স্ত্রী, ছেলে-মেয়েদের সাথে পারিবারিক বিরোধ চলছিলো। এরই জের ধরে তার মামাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবী করেন তিনি । নিহতের স্ত্রী মঞ্জুয়ারা বলেন, আমার স্বামী গতকাল বিকেল ৫টার দিকে পার্শ্ববর্তী খুদুর মোড়ে চা খাওয়ার কথা বলে বাড়ি থেকে বেড়িয়ে যান। এরপর আর বাড়ি ফিরেনি । অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি । আজ সকালে স্থানীয়দের মাধ্যমে কাঞ্চন স্লুইচগেট এলাকায় একটি আম বাগানে তার স্বামীর লাশের সন্ধান পান। তবে পারিবারিক বিরোধের বিষয়টি এড়িয়ে যান তিনি । মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, সকালে কাঞ্চন স্লুইচগেট এলাকায় একটি আমবাগানে মরদেহটি দেখতে পায় স্থানীয়রা । এরপর থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ । উদ্ধারের সময় প্রাথমিকভাবে নিহতের শরীরে তেমন কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়ে যাবে । তিনি আরও জানান, এবিষয়ে এখন পর্যন্ত থানায় লিখিত অভিযোগ হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর