1. adminbackup@wordpress.org : adminbackup61a9c6 :
  2. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  3. info@narijagrato.com : grn :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

মান্দায় খাদ্যপণ্যের অবৈধ মজুত জব্দ আটকা ১

মহসিন রেজা, নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ২২৫ বার পঠিত

মান্দায় খাদ্যপণ্যের অবৈধ মজুত জব্দ আটকা-১

মহসিন রেজা, নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁয় এক গুদামে মজুত বিরোধী অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। এ সময় সেই গোডাউন থেকে অবৈধভাবে মজুত করা ১শ ৯২ টন খাদ্যপণ্যের অবৈধ মজুত জব্দ করা হয়েছে।অবৈধভাবে গম, সয়াবিন তেলসহ বেশ কয়েক প্রকার ভোগ্যপণ্য মজুতের দায়ে মাসুদ রানা (৪৫) নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ওই ব্যবসায়ীর আরও দুটি গোডাউনের সন্ধান পাওয়া গেছে।বুধবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার পরানপুর এলাকায় প্রশাসনের মজুতবিরোধী অভিযানে গিয়ে বিপুল পরিমাণ ভোগ্যপণ্য মজুতের দায়ে ওই ব্যবসায়ীকে আটক করা হয়। ওই ব্যবসায়ীর গুদাম থেকে অবৈধভাবে মজুত করা গম, সয়াবিন তেল, আটা, চিনি ও ছোলা জব্দ করা হয়েছে। মান্দা উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনার (ভূমি) অভিযান পরিচালনা করেছেন।মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা আনজুমান জানান, উপজেলার পরানপুর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে একটি গুদামে বিপুল পরিমাণ খাদ্যপণ্য অবৈধভাবে মজুত করা হয়েছে বলে তথ্য ছিল। গোপন তথ্যের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাসুদ রানা নামে এক ব্যবসায়ীর গুদামে অভিযান চালানো হয়। অভিযানে গিয়ে ওই গুদামটিতে ১২৮ টন গম, ২০ হাজার ৭২ লিটার সয়াবিন তেল, ৮ টন আটা, ছোলা-বুট ৩২ টন ও ৪ টন চিনির অবৈধ মজুত পাওয়া গেছে। গুদামটিতে প্রায় ১ বছর সময় ধরে গম মজুত করা হয়েছিল। লাইসেন্স ছাড়াই গম, সয়াবিন, চিনি, ছোলা ও আটার ব্যবসা করে আসছিলেন।তিনি আরও বলেন, অবৈধভাবে খাদ্যপণ্য মজুতের দায়ে ওই ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নিয়মিত মামলা হচ্ছে। মান্দা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আলী বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন।মান্দা থানার ওসি মোজাম্মেল হক কাজী বলেন, প্রশাসনের পরিচালিত অভিযানে অবৈধভাবে খাদ্যপণ্য মজুতের দায়ে মাসুদ রানা নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর