1. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  2. info@narijagrato.com : grn :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

মান্দায় গৃহবধূর লাশ উদ্ধার

মহসিন রেজা, নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ২৮৬ বার পঠিত

মহসিন রেজা, নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁর মান্দায় নিজ শয়নঘর থেকে মল্লিকা বেগম (৪৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্বামী মোহসীন আলীকে আটক করেছে পুলিশ । বুধবার (১৩ মার্চ) ভোর রাতে উপজেলার চকখোপা গ্রামে ঘটনাটি ঘটেছে । পুলিশ খবর পেয়ে বেলা ১২টার দিকে ঘটনাস্থল থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে । নিহত মল্লিকা বেগম পাশর্বর্তী ভেবড়া গ্রামের মফের আলীর মেয়ে । তাদের এক ছেলে এবং এক মেয়ে সন্তান আছে।স্থানীয় সূত্রে জানা গেছে, মল্লিকা বেগম দীর্ঘদিন যাবত কিডনি রোগ, পাইলস, পেট ব্যথা, দাঁতসহ বিভিন্ন রোগে ভুগছিলেন । কিছুদিন আগে তার একটি অপারেশনও করা হয়েছিল । গত ১০ তারিখে তারা স্বামী স্ত্রী দুজনে রাজশাহীতে ডাক্তার দেখাতে গিয়েছিলেন । মোহসীন আলীর ভাই মোজাম্মেল বলেন ভোর রাতে আমার মা সেহরী খাওয়ার জন্য আমার ভাই মোহসীনকে ডাকতে যায়। এসময় বাড়ির পাশের একটি ধানক্ষেতে তাকে পড়ে থাকা অবস্থায় পাওয়া যায়। পরবর্তীতে ঘরে গিয়ে দেখা যায় আমার ভাবীর লাশ পড়ে রয়েছে । এসময় তার গলায় ক্ষতচিহ্ন দেখা গেছে । মান্দা থানার ওসি মোজাম্মেল হক কাজী বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । এ ঘটনায় কেউ এখন পর্যন্ত লিখিত অভিযোগ করেনি । তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর