1. adminbackup@wordpress.org : adminbackup61a9c6 :
  2. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  3. info@narijagrato.com : grn :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

মান্দায় পাঁচ মাদক সেবনকারীর কারাদণ্ড

মোঃ মহসিন রেজা, জেলা প্রতিনিধি নওগাঁ
  • আপডেট সময় : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৭৪ বার পঠিত

মহসিন রেজা, নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁ মান্দায় পৃথক অভিযানে পাঁচজন মাদক সেবনকারীকে গ্রেফতার করেছে নওগাঁ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।আজ মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারী) সকালে উপজেলার সতিহাট বাজার ও কামাড়কুড়ি মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ টিম।গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার মধ্য মৈনম গ্রামের রফিকুল ইসলামের ছেলে রাকিবুল ইসলাম (২৬) এবং ইলশাগাড়ি গ্রামের মোজাফ্ফরের ছেলে আল আমিন (২৬)। তাদের গাঁজা সেবনের অপরাধে গ্রেফতার করা হয়।পরে উপজেলা নির্বাহী অফিসার লাইলা আন্জুমান বানু তাদের ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০০ টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।অপরদিকে পৃথক মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনের দায়ে কামাড়কুড়ি গ্রামের বাবলুর ছেলে তপন (১৮), বড় বেলালদহ গ্রামের শহীদুল ইসলামের ছেলে জুয়েল রানা (২১) এবং প্রসাদপুর গ্রামের তৌহিদুল ইসলামের ছেলে আব্দুল হাকিম (২৩) কে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ।পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০০ টাকা জরিমানা অনাদায়ে আরো ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।নওগাঁ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক আব্দুল্লা হিল বাকী বলেন, তাদের গ্রেপ্তারের পর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর