1. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  2. info@narijagrato.com : grn :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২০ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে প্লাস্টিক

মান্দায় বাকিতে সিগারেট না দেওয়ায় দোকানীকে মারপিট

মহসিন রেজা, নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ১৩৪ বার পঠিত

মহসিন রেজা, নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁর মান্দায় বাকিতে সিগারেট না দেওয়ায় চা দোকানীকে লোহার রড ও গাছের ডাল দিয়ে এলোপাথাড়ীভাবে মারপিটের অভিযোগ উঠেছে এক গরু ব্যবসায়ীর বিরুদ্ধে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার গনেশপুর ইউনিয়নের পঞ্চমীতলা মোড়ে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যক্তি উপজেলার গনেশপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে সাইদুর রহমান (৪০)। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়ে দেন। অন্যদিকে অভিযুক্ত একই গ্রামের মৃত মহির উদ্দিন সরদারের ছেলে আবু বক্কর সিদ্দিক (৪৫)। এঘটনায় ভুক্তভোগী সাইদুর রহমান শনিবার (১৩ জুলাই) মান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন সকাল ১০টার দিকে সাইদুরের দোকানে সিগারেট নিতে আসেন স্থানীয় আবু বক্কর সিদ্দিক। দোকানে তার আগের কিছু বাকি থাকায় এবং তার লেনদেন খারাপ হওয়ায় দোকানদার তার কাছে বাকিতে সিগারেট দিতে অনীহা জানায়। এসময় আবু বক্কর সিদ্দিক রাগান্বিত হয়ে দোকানদার সাইদুরকে গাছের ডাল এবং দোকানে থাকা একটি লোহার রড দিয়ে এলোপাথাড়ী ভাবে মারপিট করতে থাকে। পরবর্তীতে আবারো সে ওই দোকানীকে মারপিট করতে আসলে স্থানীয়রা ধাওয়া করলে তার ব্যবহৃত এপ্যাচি মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে যান তিনি। ভুক্তভোগী চা দোকানী সাইদুর রহমান বলেন, আমি বাকিতে সিগারেট বিক্রি করতে অস্বীকৃতি জানানোর কারনে আমাকে অন্যায়ভাবে মারপিট করেছে আবু বক্কর। এসময় আমার দোকান ভাংচুর সহ দোকানের ক্যাশে থাকা টাকা লুটপাট হয়। আমি এর সুষ্ঠ বিচার চাই।মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, এবিষয়ে ভুক্তভোগী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর