1. adminbackup@wordpress.org : adminbackup61a9c6 :
  2. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  3. info@narijagrato.com : grn :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

মান্দায় বৈদ্যুতিক শটসার্কিটের আগুনে পুড়লো ৬ বাড়ি

মোঃ মহসিন রেজা, নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪৮ বার পঠিত

মোঃ মহসিন রেজা, নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁর মান্দায় বৈদ্যুতিক শটসার্কিটের আগুনে ৬ টি বসতবাড়ি পুড়ে ভষ্মীভূত হয়ে গেছে। বুধবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের ফালাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে । এ ঘটনায় আগুন নেভাতে গিয়ে রবিউল ইসলাম (৪০) নামের একব্যক্তি দগ্ধ হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ।
স্থানীয়রা জানান, বুধবার বেলা ১১টার দিকে সাইফুল ইসলামের শয়নঘর থেকে আগুনের সূত্রপাত হয় । মুহুর্তে তা আশপাশের বাড়িঘরে ছড়িয়ে পড়ে । আগুনে ওই গ্রামের সাইদুর রহমান, সাইফুল ইসলাম, মহসীন আলী, আব্দুস সালাম, হোসেন আলী ও রবিউল ইসলামের বাড়ি পুড়ে গেছে। স্থানীয় লোকজন ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে । আগুনের ঘটনায় ছয় পরিবারের অন্তত ৩০ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন ।
ক্ষতিগ্রস্থ হোসেন আলী বলেন, আগুনে সাইদুর রহমান ও সাইফুল ইসলামের পুরো বাড়ি ভস্মীভূত হয়ে গেছে । আগুনের লেলিহান শিখায় ওই দুই পরিবারের ধান, চাল, টাকা-পয়সাসহ যাবতীয় মালামাল পুড়ে যায় ।
এব্যাপারে কাঁশোপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি তাৎক্ষনিকভাবে উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে । ক্ষতিগ্রস্থদের সহায়তার জন্য স্থানীয়ভাবে কাজ চলছে ।
মান্দা ফায়ার সার্ভিস ষ্টেশনের সাব-অফিসার নুরুন্নবী বলেন, ভুল লোকেশনের কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। গ্রামের ভেতরে যাতায়াতের রাস্তা সুবিধাজনক না হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ী ঢুকতে পারেনি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পৌঁছাতে পারলে ক্ষতির পরিমাণ কমানো সম্ভব ছিল ।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর