1. adminbackup@wordpress.org : adminbackup61a9c6 :
  2. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  3. info@narijagrato.com : grn :
বুধবার, ১৩ মে ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

মান্দায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে তিনটি দোকান পুড়ে ছাই

মহসিন রেজা নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ১৬৬ বার পঠিত

মান্দায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে তিনটি দোকান পুড়ে ছাই ।

মহসিন রেজা, নওগাঁ জেলা প্রতিনিধি

বুধবার ২৪ এপ্রিল দুপুর আনুমানিক ২ টায় অগ্নিপাতের সূত্রপাত হয় ।অগ্নি পাতের ঘটনাটি ঘটেছে নওগাঁ জেলার মান্দা উপজেলার ১৪ নম্বর বিষ্ণুপুর ইউনিয়নের ফতেপুর বাজারের তিন রাস্তার মোড়ে । প্রত্যক্ষদর্শী স্থানীয় ডেকোরেটর ব্যবসায়ী জিয়াবুল ইসলাম জিয়া জানান তখন প্রায় আনুমানিক দুপুর ২ টা সবাই দোকান বন্ধ করে বাড়িতে চলে গিয়েছিল আমি দোকান থেকে বাহির হয়ে দেখি দোকানে দাউ দাউ করে আগুন জ্বলছে সবাইকে ডাকাডাকি করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইক করার মাধ্যমে আশেপাশে থেকে সবাই চলে আসে আগুন নিভানোর জন্য স্থানীয়দের সহযোগিতায় আমরা সকলে মিলে আগুন নিভাতে সক্ষম হয় কিন্তু ততক্ষণে পুড়ে ছাই হয়ে গিয়েছিল সবকিছু । মান্দার থানার ফায়ার সার্ভিস কে বিষয়টি অবগত করলে তারা আসার আগে আগুন নিয়ন্ত্রণে চলে আসে । ভয়াবহ অগ্নিকাণ্ডের তিনটি দোকানে প্রায় ৫ থেকে ৬ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান দোকান মালিকেরা অগ্নিকাণ্ডের খবর পেয়ে ১৪ নং বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস,এম গোলাম আজম ঘটনাস্থলে যান এবং ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন । এ সময় তিনি বলেন বিষয়টি আসলে অত্যন্ত দুঃখজনক আমি সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি । দেশে ভয়াবহ তাপদাহ চলছে আমাদের সকলকে সচেতন ও সতর্ক থাকতে হবে যেকোনো সময় যে কোন স্থানে আগুন লাগতে পারে । আগুন নিভানোর জন্য আসবাবপত্র আমাদের সব সময় রাখা প্রয়োজন ।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর