1. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  2. info@narijagrato.com : grn :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে প্লাস্টিক

মান্দায় মণ্ডপে নগদ অর্থ উপহার দিলেন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ডা, ইকরামুল বারী টিপু

নারী জাগ্রত ডেস্ক :
  • আপডেট সময় : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ১৭৭ বার পঠিত

মহসিন রেজা নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁর মান্দায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করে নগদ অর্থ উপহার দিচ্ছেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ডাক্তার ইকরামুল বারী টিপু ।
শুক্রবার (১১ অক্টোবর) সারাদিন মান্দা উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুর্গা পূজা মণ্ডপ পরিদর্শন করে এ নগদ অর্থ মন্দির কমিটির কাছে উপহার দেন তিনি।

এ সময় তিনি বলেন, আপনারা নির্ভয়ে দুর্গাপূজার উৎসব পালন করবেন। বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এ দেশে কোন ধরণের বৈষম্য থাকবে না। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা আপনাদের নিরাপত্তা দিতে প্রস্তুত। এই বাংলাদেশ আপনার-আমার, আমাদের সবার। বাংলাদেশের প্রত্যেক নাগরিক সব ক্ষেত্রে সমান অধিকার ভোগ করবে, আর এটাই বিএনপির নীতি।

এসময় উপস্থিত ছিলেন শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ , যুবদল নেতা মামুনুর রশিদ মামুন , সাত নম্বর ওয়ার্ডের বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আলি আকবর , ১১ নাম্বার কালিকাপুর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক কইম উদ্দিন , মমিন মোল্লা, শরিফ উদ্দিন, রাকিব, প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর