1. adminbackup@wordpress.org : adminbackup61a9c6 :
  2. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  3. info@narijagrato.com : grn :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

মান্দায় রাজশাহী মহাসড়কে দুর্ঘটনায় নিহত তিন, আহত ছয়

মহসিন রেজা নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ২২৩ বার পঠিত

মান্দায় রাজশাহী মহাসড়কে দুর্ঘটনায় নিহত তিন, আহত ছয়।

মহসিন রেজা, নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁর মান্দায় ড্রাম ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬ জন। মঙ্গলবার (০৯ জানুয়ারি) রাত ৮টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের শ্রীরামপুর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, নওগাঁ সদর থানার চকরামপুর বালুডাঙ্গা বাস স্ট্যান্ড এলাকার মৃত কাদিরের ছেলে রবিউল ইসলাম(৪০) একই গ্রামের সিরাজুলের ছেলে রাজন(৩৫) ও গোয়ালপাড়া, হাঁপানিয়া এলাকার মৃত সৈয়দ আলীর ছেলে আকরাম (৪৫) ৷

ঘটনার প্রত্যক্ষদর্শী ইউপি সদস্য বাবুল আলী জানান, ড্রাম ট্রাকটি নওগাঁ থেকে রাজশাহীর দিকে যাচ্ছিলো। অপরদিকে পিকআপটি রাজশাহী থেকে নওগাঁর পথে যাচ্ছিলো। পথে শ্রীরামপুরে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপে থাকা ৩ জন মারা যান। পরে আশঙ্কাজনক অবস্থায় আহত আরো ৬ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস।

মান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ফায়ার সার্ভিসের সহযোগীতায় আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনা কবলিত ড্রাম ট্রাক ও পিকআপ উদ্ধার করে থানায় নিতে কাজ করছে পুলিশ সদস্যরা।

এদিকে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানু। তিনি বণিক বার্তাকে বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৩ জন মারা গেছে। আহতদের চিকিৎসায় সব ধরনের সহযোগীতা করা হচ্ছে। পিকআপটি ভেঙে দুমড়ে মুচড়ে গেছে।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর