1. developer@www.narijagrato.com : WordPress Support :
  2. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  3. info@narijagrato.com : grn :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

মিঠাপুকুরে বিজয়ের ৫৩ বছরে পর্দাপন উপলক্ষে পুষ্পার্ঘ অর্পন

মোছাঃ শিল্পী আক্তার, রংপুর জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ৪১২ বার পঠিত

মিঠাপুকুরে বিজয়ের ৫৩ বছরে পর্দাপন উপলক্ষে পুষ্পার্ঘ অর্পন।

মোছাঃ শিল্পী আক্তার, জেলা প্রতিনিধি রংপুর

১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস। বাঙ্গালী জাতির হাজার বছরের ইতিহাসে সবচেয়ে অহংকার ও বীরত্বের গৌরবময় দিন। দীর্ঘ নয় মাসের বিভীষিকাময় সময়ের পরিসমাপ্তির দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখন্ডের নাম জানান দেওয়ার দিন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে নয় মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর অর্জিত হয় মহান বিজয়। পাকিস্তানি বাহিনীর কমান্ডিং অফিসার জেনারেল নিয়াজি তার বাহিনীর সব সদস্য নিয়ে আত্মসমর্পণ করেন এদিন। গৌরবময় বিজয়ের ৫২ বছর পূর্তির দিন । মহান বিজcয় দিবস উদ্যাপনে স্থানীয় ও জাতীয় পর্যায়ে ব্যাপক কর্মসূচি নেওয়া হয়েছে। মিঠাপুকুর থানা পুলিশের প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়।

সকাল ৬টা ৪২ মিনিটে মিঠাপুকুর মহাবিদ্যালয়ে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে পুষ্পার্ঘ ও যুদ্ধকালীন সময়ে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে এক মিনিট নিরাবতা পালন করেন উপজেলা প্রশাসনসহ স্থানীয় রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা ।

মহান বিজয় দিবসে শহীদ বেদীতে শহীদদের প্রতি প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির কোষাধাক্য,জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও মিঠাপুকুর-৫ আসনের সাংসদ হাবিবুন্নবী আশিকুর রহমান,পরে মিঠাপুকুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহারিয়া রহমান ও উপজেলা অস্থায়ী চেয়ারম্যান ‍নিরাঞ্জন মহন্ত,উপজেলা মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে প্রতিনিধিরা,উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে আনোয়ার সাদাত লেমন,মিঠাপুকুর থানার পক্ষ থেকে ডি-সার্কেল হাসান মাহমুদ ও অফিসার্র ইনচার্জ নজরুল ইসলাম,উপজেলা আনসার ও ভিডিপি,ফায়ার সার্ভিস,পল্লী বিদ্যুৎ সমিতি-১,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,উপজেলা যুবলীগের পক্ষ থেকে শাহ আসাদুজ্জামান সোহাগ,উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে আবু সাঈদ আব্দুল্লাহ,উপজেলা জাতীয় পার্টির পক্ষ থেকে আনিচুর রহমান আনিস,সাবেক উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকার,উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে সিরাজুল ইসলাম,মিঠাপুকুর প্রেস ক্লাবের পক্ষ থেকে সভাপতি শেখ সাদী ও সাধারণ সম্পাদক সবুজ আহম্মেদ,উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে সভাপতি মেহেদী হাসান রিপুল ও সাধারণ সম্পাদক শামীম রানা,উপজেলাবাংলাদেশ মানবাধিকার কমিশনের সভাপতি বিধু রঞ্জন বর্মন, উপজেলা বাসদ,জাসদ,বাজার বণিক সমিতির প্রতিনিধি সহ প্রমূখ ।

শ্রদ্ধা নিবেদন শেষে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত সম্পূর্ণ করেন মিঠাপুকুর মডেল মসজিদের ইমাম মাওলানা আখেরুজ্জামান আজাদী।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর