1. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  2. info@narijagrato.com : grn :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে প্লাস্টিক

মিঠাপুকুরে ৫ ঔষধের দোকানে ভ্রাম্যমান আদালতের জরিমানা

 মোঃ ফিরু মিয়া,মিঠাপুকুর উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময় : বুধবার, ৮ মে, ২০২৪
  • ১৯১ বার পঠিত

মোঃ ফিরু মিয়া,মিঠাপুকুউপজেলা প্রতিনিধি 

রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী হাটে পাঁচটি ঔষধের দোকানে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ, স্যাম্পল, ও সরকারি ঔষধ থাকায় ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত । মঙ্গলবার (৭ই মে) বিকালে শঠিবাড়ী হাটে ৫টি ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন । উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ চন্দ্র বর্মন এর নেত্রত্বে ভ্রামামাণ আদালত পরিচালনা করা হয় । এ সময় উপস্থিত থেকে সহযোগিতা করেছেন রংপুর জেলা ওষুধ প্রশাসনের ড্রাগ সুপার মোকসেদুল আমিন, মিঠাপুকুর থানার পুলিশের একটি টিম । উপজেলা প্রেসক্লাব মিঠাপুকুরের সভাপতি ও মিঠাপুকুর বাজার বণিক সমবায় সমিতি লিঃ এর সম্পাদক, মেহেদী হাসান (রিপুল) ও আনসার বাহিনীর সদস্যরা সহ প্রমুখ । ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫টি দোকানে ৪০ হাজার টাকা জরিমানা ও মেয়াদ উত্তীর্ণ এবং স্যাম্পল ঔষধ জব্দ করে । এ সময় মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী হাটের জামান মেডিসিন স্টোর কে ১০ হাজার টাকা জরিমানা, চৌধুরী ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা, কল্পনা ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা। দীপ ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও সরদার ফার্মেসি ট্রেড লাইসেন্স না থাকায় এবং স্যাম্পল ওষুধ থাকার কারণে ১০ হাজার টাকা জরিমানা এবং প্রয়োজনীয় কাগজ সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর