1. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  2. info@narijagrato.com : grn :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

মুজিব মানে কী

মাহমুদুল হাসান লিমন, নরসিংদী জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ১৮২ বার পঠিত

মুজিব মানে কী
আনোয়ার হোসেন

মুজিব মানে বাংলার বুকে জন্ম নেওয়া এক নাম,
ইতিহাসের সোনালি পাতায় লিখিত যার নাম।
মুজিব মানে শখ করে ডাকা আদরের এক খোকা,
বাঙালি জাতির হৃদয়ে যার স্মৃতি আঁকা।
মুজিব মানে বাঙালির স্বার্থে নিবেদিত এক প্রাণ,
লক্ষ কোটি হৃদয়ে যার স্মৃতি অম্লান।
মুজিব মানে স্বাধীনতার মহান নেতা,
মুজিব মানে স্বাধীনতার প্রবক্তা।
মুজিব মানে ভালোবাসার এক সিন্ধু,
মুজিব মানে মোদের বঙ্গবন্ধু।
মুজিব মানে শত্রুর সাথে হার না মানার শপথ,
মুজিব মানে শোষণহীন ঐক্যের রাজপথ।
মুজিব মানে লাল সবুজের পতাকা,
মুজিব মানে ইতিহাসে রচিত কবিতা।
মুজিব মানে জনতার স্বার্থে কারাবন্দী এক প্রাণ,
মুজিব মানে বাঙালি মায়ের এক সুসন্তান।
মুজিব মানে বাঙালির হৃদয়ে অস্তিত্বে বহমান,
শ্রদ্ধাভরে স্মরিব তোমায় শেখ মুজিবুর রহমান।
মুজিব মানে বাঙালির হৃদয়ের স্পন্দন,
যাকে হারিয়ে বাঙালির চোখে আজ ক্রন্দন।
তাঁর শোকে মোরা আজ মুহ্যমান,
জান্নাতের উঁচু মাকাম প্রভু তাঁকে করুন দান।

লেখক: আনোয়ার হোসেন
শিক্ষার্থী, ইংরেজি বিভাগ।
সরকারি তিতুমীর কলেজ, ঢাকা।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর