1. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  2. info@narijagrato.com : grn :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:২১ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

মোবাইল চার্জারের তার পেঁচিয়ে স্ত্রীকে হত্যা ঘাতক স্বামী গ্রেপ্তার

মাহমুদুল হাসান লিমন,জেলা প্রতিনিধি নরসিংদী
  • আপডেট সময় : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ১৭২ বার পঠিত

মাহমুদুল হাসান লিমন,জেলা প্রতিনিধি নরসিংদী

নরসিংদী জেলার মনোহরদী উপজেলায় শিউলি আক্তার নামে এক গৃহবধুকে মোবাইল চার্জারের তার পেঁচিয়ে হত্যার অভিযোগ উঠেছে ঘাতক স্বামী রুবেল রানা বিরুদ্ধে।
উক্ত ঘটনাটি গত সোমবার উপজেলার কৃষ্ণপুর হিন্দু পাড়া গ্ৰামে এ ঘটনা ঘটেছে। ঘাতক স্বামী রুবেল রানা মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার সাত গ্রামের বাহাদুর মিয়ার ছেলে।ঘটনার পরপরই নিহত গৃহবধুর মা রাখি বেগম মনোহরদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ হত্যাকাণ্ডের পর থেকে ঘাতক স্বামী রুবেল রানা পলাতক ছিলেন।উক্ত ঘটনার ২৪ ঘটনা পেরোতেই মনোহরদী থানার ওসি আবুল কাশেম ভূঁইয়ার নেতৃত্বে তথ্য প্রযুক্তির সহযোগিতায় ঘাতক রুবেল রানা কে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান পুলিশ।এলাকাবাসী জানান, আনুমানিক ৫-৬ বছর আগে শিউলি আক্তার জীবিকার সন্ধানে সৌদি আরবে চলে যায়। এবং সঙ্গে কাজের সুবাদে সেখানে রুবেল রানার সঙ্গে পরিচয় হয়।এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এবং পরবর্তীতে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। গত দেড় বছর আগে রুবেল রানা ও তাঁর স্ত্রী শিউলি কে নিয়ে নিজ বাড়িতে আসেন।এবং গত ৬ মাস যাবত রুবেল রানা স্ত্রী শিউলি আক্তারের বাবার বাড়ি মনোহরদীতে বসবাস করতেন বলে জানা যায়।ঘাতক স্বামী রুবেল রানা শশুর বাড়ি থেকে বিদেশে পাড়ি জমানো চেষ্টা করলে, সেই আশা ভেস্তে যায়। এক পর্যায়ে রুবেল রানা বিদেশে যেতে না পারার কারণে তাদের মধ্যে প্রায় ঝগড়া হতো বলে জানান এলাকাবাসী।মনোহরদী থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া বলেন, এ ঘটনায় নিহতের মা রাখি বেগম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।এবং হত্যাকাণ্ডের ২৪ ঘন্টা না পেরোতেই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর