1. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  2. info@narijagrato.com : grn :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে প্লাস্টিক

মৌলভীবাজারে সুজনের সমাবেশ ও মানববন্ধন 

বিজয় সাহা মৌলভীবাজার জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ৯৭ বার পঠিত

বিজয় সাহা,মৌলভীবাজার জেলা প্রতিনিধি

সুজন (সুশাসনের জন্য নাগরিক) মৌলভীবাজার জেলা কমিটির উদ্যোগে “শান্তি  সম্প্রীতি রক্ষা – সহাবস্থান – মানবতাবোধ এবং  বেদখল সরকারি জমি ও রাষ্ট্রীয় মালামাল উদ্ধারের দাবিতে” রবিবার সকাল থেকে অপরাহ্ন পর্যন্ত মৌলভীবাজার চৌমুহনায় পথ সমাবেশ ও মানববন্ধন অনুষ্টিত হয়েছে। সুশাসনের জন্য নাগরিক (সুজন) মৌলভীবাজার জেলা কমিটির সহসভাপতি অধ্যক্ষ মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে ও জেলা সম্পাদক জহরলাল দত্ত এবং জেলা সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব মোঃ হুমায়ূন রহমান বাপ্পী এর যৌথভাবে পরিচালনায় বক্তব্য প্রদান করেন মৌলভীবাজার জেলা বিএনপির ১নং সহসভাপতি মৌলভী ওয়ালি সিদ্দিকী, মৌলভীবাজার জেলার সাংস্কৃতিক সংগঠক – সাংবাদিক খালেদ চৌধুরী, গণফোরামের জেলা সভাপতি – সাংবাদিক বকশি ইকবাল আহমদ, আইনজীবী ডক্টর আবু তাহের, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা অমলেন্দু দেব রায়, সুজন মৌলভীবাজার জেলা সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক – সাংবাদিক প্রণীত রঞ্জণ দেব, বাংলা টিভি ও দৈনিক আমার সংবাদ পত্রিকার বড়লেখা উপজেলা প্রতিনিধি রুয়েল কামাল, এমসিএস টিভি মৌলভীবাজার জেলার প্রোগ্রাম প্রধান সুহেল আহমদ, দৈনিক ডেসটিনি পত্রিকার মৌলভীবাজার প্রতিনিধি ডাক্তার রিপন কান্তি ধর (রূপক), সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা সভাপতি বিশ্বজিৎ নন্দী। পথ সমাবেশ ও মানববন্ধনে অংশ নিয়ে একাত্মতা প্রকাশ করেন সমাজসেবক সেলিম আহমদ, আবদুল মতিন,  কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি আজিজুল ইসলাম, মৌলভীবাজারের সুপরিচিত সামাজিক সংগঠক এম মুহিবুর রহমান মুহিব, কমলগঞ্জ রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক নির্মল এস পলাশ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মৌলভীবাজারে পুলিশের গুলিতে আহত এবং আন্দোলনের সময়ে ছাত্র ও যুবলীগের হাতে নির্যাতিত ছাত্র সংগঠক মোঃ রাফি, সাংবাদিক চিনু রঞ্জন তালুকদার, সাংবাদিক জুবায়ের আহমদ, সাংবাদিক আবদুল বাছিত খান, এনজিও কর্মকর্তা ফাহিমা খাতুন, বশির আহমদ প্রমুখ সুশীল সমাজের ব্যক্তিগণ।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর