1. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  2. info@narijagrato.com : grn :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী সিতার আহমদ

বিজয় সাহা,মৌলভীবাজার জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ২২৯ বার পঠিত

বিজয় সাহা,মৌলভীবাজার জেলা প্রতিনিধি

আসন্ন মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ইং, ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি মো: সিতার আহমদ । মৌলভীবাজার সদর উপজেলার ১২টি ইউনিয়ন এর সর্বস্থরের ভোটারগণ তাকে সমর্থন করায় তিনি নির্বাচন করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন । মো: সিতার আহমদ তিনি মৌলভীবাজার জেলা যুবলীগের সাবেক সহ-সম্পাদক ও জেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের সাথে জড়িত রয়েছেন । এ ব্যপারে জানতে চাইলে ভাইস চেয়ারম্যান প্রার্থী মো: সিতার আহমদ বলেন- আমাকে পরামর্শ দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞ। জনগনের সেবার লক্ষ্যে ডিজিটাল-আধুনিক মৌলভীবাজার সদর উপজেলা গড়ার অঙ্গিকার করছি । জনপ্রতিনিধি নির্বাচিত হলে সাধারণ মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করতে আমি দ্বিতীয়বার ভাববো না । মাদক, সন্ত্রাস, জুয়ামুক্ত একটি আধুনিক উপজেলা গড়ে তুলবো ইনশাআল্লাহ । এ জন্য আমি দলমত নির্বিশেষে সকলের দোয়া ও ভালোবাসা চাই। আসন্ন নির্বাচনে করনীয় উপলক্ষ্যে আজ ২৮ এপ্রিল বিকালে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব-কার্যালয়ে এক আলোচনাসভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয় । এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও ভাইস চেয়ারম্যান প্রার্থী মো: সিতার আহমদ, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি দুরুদ আহমেদ (দীপ্ত নিউজ), সহ-সভাপতি- জোসেপ আলী চৌধুরী (দৈনিক নয়া বঙ্গবাজার), সহ-সভাপতি- অঞ্জন প্রসাদ রায় চৌধুরী (দৈনিক রুপ বানী), সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ ( দৈনিক আমাদের কন্ঠ/দৈনিক সিলেট বাণী), সহ- সাধারণ সম্পাদক- রিপন আহমদ (দৈনিক ভোরের সময়), চিনু রঞ্জন তালুকদার, (দৈনিক গণমুক্তি),বিকাশ দাশ ( নাগরিক টিভি), বিজয় সাহা, (দৈনিক আজকালের সংবাদ) প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর