1. adminbackup@wordpress.org : adminbackup61a9c6 :
  2. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  3. info@narijagrato.com : grn :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

যশোর শার্শা কোটি টাকার স্বর্ণর বারসহ আটক ১

মোঃ আব্দুল্লাহ, স্টাফ রিপোর্টার  বেনাপোল
  • আপডেট সময় : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ২৫৩ বার পঠিত

যশোর শার্শা কোটি টাকার স্বর্ণর বারসহ আটক ১

মোঃ আব্দুল্লাহ, স্টাফ রিপোর্টার  বেনাপোল

যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১ কোটি ৭৯ হাজার টাকা মূল্যের ৯টি স্বর্ণের বারসহ এক যুবককে আটক করা হয়েছে। এক কেজি ০২২ গ্রাম ওজনের স্বর্ণের বারসহ আটক যুবককে পাচারকারি বলছেন বিজিবি।

আজ বুধবার সকালে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খুরশীদ আনোয়ার জানান, গতকাল মঙ্গলবার দুপুরে সীমান্ত পিলার ১৭/৭এস এর ৪২ আর পিলার হতে আনুমানিক এক কি.মি বাংলাদেশের অভ্যন্তরে গোগা কলেজের সামনে থেকে স্বর্ণের বারসহ পাচারকারী মনিরুল হোসেনকে (২৪) আটক করা হয়।

আটক মনিরুল হোসেন (২৪) শার্শা উপজেলার কালিয়ানী গ্রামের শামছুর রহমানের ছেলে।

বিজিবি জানায়, স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার হবে গোপন এমন সংবাদে গোগা বিজিবি ক্যাম্পের টহল দলের সদস্যরা সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।

পরে কলেজ রোডে অবস্থানকালে অটোভ্যানে করে একজন সন্দেহভাজন ব্যক্তি সীমান্তের দিকে যেতে দেখা যায়। এ সময় তার গতিরোধ করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার দেহ তল্লাশি করে জ্যাকেটের পকেটে অভিনব কৌশলে কস্টেপ মোড়ানো অবস্থায় লুকিয়ে ৯টি স্বর্ণের বার পাওয়া যায়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন এক কেজি ০২২ গ্রাম। যার বাজার মূল্য এক কোটি ৭৯ হাজার টাকা।

আটক মনিরুলকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে এবং সোনার চালানটি যশোরের ট্রেজারি শাখায় জমা করা হবে বলে লেফটেন্যান্ট কর্নেল খুরশীদ আনোয়ার জানান।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর