1. developer@www.narijagrato.com : WordPress Support :
  2. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  3. info@narijagrato.com : grn :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

রংপুরে ডন এর মুক্তির দাবীতে আইনজীবীদের মানববন্ধন

মোছাঃ শিল্পী আক্তার, রংপুর জেলা প্রতিনিধি 
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ২২৪ বার পঠিত

রংপুরে ডন এর মুক্তির দাবীতে আইনজীবীদের মানববন্ধন।

মোছাঃ শিল্পী আক্তার, রংপুর জেলা প্রতিনিধি 

বর্তমান সরকারের পদত্যাগসহ ১ দফা দাবী আদায় ও নির্বাচনী তফসিল বাতিল এবং রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট মাহফুজ উন নবী ডনসহ সকল নেতা-কর্মীর মুক্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রংপুর ইউনিট। গতকাল দুপুরে রংপুর আদালত চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রংপুর ইউনিট এর সভাপতি এডভোকেট একরামুল হক এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও রংপুর ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আফতাব উদ্দিন, রংপুর ইউনিটের সহ সভাপতি এডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি, সাধারণ সম্পাদক এডভোকেট শফি কামাল, রংপুর আইনজীবী সমিতির কার্যকরী সদস্য ফাতেমা আক্তার কনা। বক্তারা সরকারের তিব্র সমালোচনা করে বলেন, সরকার সারাদেশটাকেই জেলখানায় পরিনত করেছে। বিরোধী মতের লাখ লাখ নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে ও জেলে রেখে তামাশার নির্বাচনের মঞ্চ সাজিয়েছে। বক্তারা অবিলম্বে রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট মাহফুজ উন নবী ডনসহ গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীর মুক্তির দাবী জানান। মানববন্ধনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রংপুর ইউনিটের সদস্যসহ সাধারণ আইনজীবীরা অংশ নেয়।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর