1. developer@www.narijagrato.com : WordPress Support :
  2. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  3. info@narijagrato.com : grn :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

রংপুরে বাম জোটের মিছিলে আবার পুলিশি হামলা-আহত ১০

মোছাঃ শিল্পী আক্তার, রংপুর জেলা প্রতিনিধি 
  • আপডেট সময় : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ২২৮ বার পঠিত

রংপুরে বাম জোটের মিছিলে আবার পুলিশি হামলা-আহত ১০।

মোছাঃ শিল্পী আক্তার, রংপুর জেলা প্রতিনিধি 

রংপুরে বাম জোটের মিছিলে আবার পুলিশি হামলা, আহত ১০ নেতাকর্মী সরকারের পদত্যাগ, নিরপেক্ষ তদারকি সরকার গঠন, ঘোষিত এক তরফা তফসিল বাতিল ও দমন-পীড়ন নির্যাতনের প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল ২৫ নভেম্বর, শনিবার রংপুরে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত মিছিল প্রেসক্লাব রংপুর থেকে সুপার মার্কেট অতিক্রম করাতে পুলিশ বাধা দেয়, ব্যানার কেড়ে নেতাকর্মীদের উপর হামলা চালায়। এতে বাম গণতান্ত্রিক জোটের নেতা, বাসদ রংপুর জেলা আহ্বায়ক কমরেড আব্দুল কুদ্দুস, কমিউনিস্ট পার্টি রংপুর জেলা সভাপতি কাফি সরকার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রংপুর জেলা আহ্বায়ক সাজু বাসফোরসহ আরো অনেকে আহত হন। বাম গণতান্ত্রিক জোট ও বাসদ (মার্কসবাদী) রংপুর জেলা আহ্বায়ক কমরেড আনোয়ার হোসেন বাবলু বলেন, আওয়ামী লীগ ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনা করছে। সকল গণতান্ত্রিক আন্দোলনকে তার পেটোয়া বাহিনী সন্ত্রাসী, পুলিশ দিয়ে দমন করছে। আমরা বাম গণতান্ত্রিক জোট এই একতরফা তফসিলকে একটি অগণতান্ত্রিক, একতরফা কারচুপির নির্বাচনের দিকে আবারও আওয়ামী লীগ যাচ্ছে। ফলে দেশবাসীর কাছে ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইকে বেগবান করার আহবান জানান বাম জোটের এই নেতা।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর