1. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  2. info@narijagrato.com : grn :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

রংপুর ০১ আসনে স্বতন্ত্র প্রার্থী বাবলুর কাছে হেরে গেলেন জাপার রাঙ্গা

মোঃ রহমত উল্লাহ, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ৪১৩ বার পঠিত

রংপুর ০১ আসনে স্বতন্ত্র প্রার্থী বাবলুর কাছে হেরে গেলেন জাপার রাঙ্গা

মোঃ রহমত উল্লাহ, স্টাফ রিপোর্টার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ (গঙ্গাচড়া ও আংশিক সিটি) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান বাবলু (কেটলি)। রোববার সকাল থেকে দিনভর ভোট গ্রহণ শেষে রাতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান এই আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
রাত সাড়ে ৮টার দিকে ঘোষিত ফলাফলে দেখা যায়, স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান বাবলু ৭৩ হাজার ৯২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির বহিষ্কৃত সাবেক মহাসচিব স্বতন্ত্র প্রার্থী মসিউর রহমান রাঙ্গা (ট্রাক) পেয়েছেন ২৪ হাজার ৩৩২ ভোট। এ ছাড়া, জাতীয় পার্টির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হোসেন মকবুল শাহরিয়ার আসিফ (লাঙ্গল) পেয়েছেন ১০ হাজার ৮৯২ ভোট। গঙ্গাচড়া উপজেলা ও রংপুর সিটি করপোরেশনের ১ থেকে ৮ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত রংপুর-১ আসনে চারজন স্বতন্ত্রসহ মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আসনটিতে মোট ভোটার ৩ লাখ ৩২ হাজার ২১৯ জন। ভোট প্রদান করেছেন ১ লাখ ১৪ হাজার ৮৪৭ জন। এর মধ্যে বৈধ ভোট ১ লাখ ১৩ হাজার ২০২ এবং বাতিল হয়েছে ১ হাজার ৬৪৫ ভোট। এই আসনে ভোট পড়েছে ৩৫ শতাংশ। ১২৩ ভোটকেন্দ্রের ৬৬৬টি ভোটকক্ষে ভোটাধিকার প্রয়োগ করেন ভোটাররা। আসাদুজ্জামান বাবলু গঙ্গাচড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। এ ছাড়া, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য তিনি। এবারই প্রথম তিনি সংসদ সদস্য নির্বাচিত হলেন।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর