1. adminbackup@wordpress.org : adminbackup61a9c6 :
  2. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  3. info@narijagrato.com : grn :
সোমবার, ০১ জুন ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৮ ডিগ্রি

মোঃ মিঠু সরকার রাজশাহী জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ৪৫৪ বার পঠিত

রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৮ ডিগ্রি

মোঃ মিঠু সরকার, রাজশাহী জেলা প্রতিনিধি

শীতের রেশ কাটতে না কাটতে রাজশাহীর ওপর দিয়ে বইছে মৃদ তাপপ্রবাহ। মঙ্গলবার বিকেল ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস। আর সর্বোনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২০ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস । ফলে তাপ প্রবাহে জনমনে দেখা দিয়েছে অস্বস্তি । গত কয়েকদিন আগেও রাজশাহীর আবহাওয়া ছিলো এই শীত, এই গরম। তাপমাত্রা উঠানামা করতো ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। গত শনিবার দিবাগত রাতেও ১ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ায় তাপমাত্রা ২২ ডিগ্রিতে নেমে আসে । এরপর থেকেই কার্যত ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে থাকে । রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, সোমবার রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হলের একদিনের ব্যবধানে কিছুটা কমে আসে। তবে এর আগের দিন রোববার ছিল ৩৭ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস। তবে এ অঞ্চলে তাপমাত্রা দিনে দিনে বাড়তে থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমে যাওয়ায় তাপমাত্রা বাড়ছে । তিনি বলেন, এ বছর শীতকাল ছিলো দীর্ঘায়িত। অন্যান্যবার মার্চের শুরুতে গরম পড়লেও এবার একমাস পেরিয়ে এপ্রিলে শুরু হলো । এ বছরও তাপমাত্রা গত বছরের মতো ৪০ ডিগ্রির কোঠায় থাকবে বলে মনে করছে আবহাওয়া অফিস । তাপমাত্রা বাড়ায় সূর্যের উত্তাপ আগুন ঝরাচ্ছে প্রকৃতিতে। বাইরে বের হওয়ার সময় অনেকেই ছাতা নিয়ে বের হচ্ছেন। শ্রমিকদের তীব্র রোদে গামছা মাথায় দিয়ে কাজ করতে দেখা গেছে। অনেকে সূর্যের তীব্রতা থেকে বাঁচতে গাছগাছালির নিচে আশ্রয় নিচ্ছেন । তবে তাপপ্রবাহে সব থেকে বেশি কষ্টে আছেন রোজাদাররা ।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর