1. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  2. info@narijagrato.com : grn :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

রায়গঞ্জের পাঙ্গাঁসীতে তিনটি ব্রীজের মুখ বন্ধ দুই শত বিঘা জমিতে জলাবদ্ধতার আশংকা

মোঃ রেজাউল করিম,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ১৫৭ বার পঠিত

রায়গঞ্জের পাঙ্গাঁসীতে তিনটি ব্রীজের মুখ বন্ধ দুই শত বিঘা জমিতে জলাবদ্ধতার আশংকা। 

মোঃ রেজাউল করিম,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার হাটপাঙ্গাসী বাজার থেকে গ্রামপাঙ্গাঁসী বাজারের আঞ্চলিক মহাসড়কে তিনটি ব্রীজ তথা কালভার্টের মুখ বন্ধ করে দেওয়া হয়েছে । এতে করে প্রায় দুই শত বিঘা ফসলী জমিতে জলাবদ্ধতার আশংকা রয়েছে । গত ১৭ ই মার্চ ২০২৪ ইং সরেজমিনে গিয়ে জানা যায়, হাটপাঙ্গাঁসী বাজার থেকে গ্রামপাঙ্গাঁসী বাজার রোডের মাথায় অর্থাৎ হাট–পাঙ্গাঁসী এশিয়া বাংকের প্রায় ত্রিশ গজ সামনে একটি ব্রীজ দীর্ঘ দিন ধরে অকেজো হয়ে পড়েছে এবং দুই পাশে মাটি দিয়ে ভরাট করে পাকা ঘর ও দেওয়াল নির্মান করা হয়েছে । আবার আরও একটু সামনে আসলে মুন্টুর বাড়ির সামনে পাকা সড়কে একটি কালভার্টের মুখ মাটি দিয়ে ভরাট করে বন্ধ করে দেওয়া হয়েছে । অন্য দিকে একইভাবে একই রাস্তায় কামরুল ইসলাম মাষ্টার এর বাড়ির সামনে পাকা সড়কে একপাশে মাটি দিয়ে ভরাট করে মুরগির খামার গড়ে উঠেছে । এখানে মাটির নিচ দিয়ে চিকন দুটি পাইপ পানি নিষ্কাশনের জন্য দেওয়া হলেও তাহা যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে । এলাকার সচেতন কয়েকজন কৃষক বলেন, এভাবে সবগুলো ব্রীজ কালভার্টের মুখ বন্ধ করতে থাকলে প্রায় দুই শত বিঘা ফসলী জমিতে জলাবদ্ধতার আশংকা হবে ।  আর এই জলাবদ্ধতা হলে আমরা এই সকল জমিতে চাষাবাদ করতে পারবো না, ফলে আমাদের দূর্বিসহ জীবন যাপন করতে হবে । তাই সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে আমাদের সবিনয় অনুরোধ সকল ব্রীজের মুখ খুলে দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিন । অন্যথায় আমরা সাধারণ কৃষক ভোগান্তির স্বীকার হয়ে যাবো । এদিকে পাঙ্গাঁসী  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম (নান্নু) বলেন বিষয় টি আমি অতি শিঘ্রই দেখবো ।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর