1. adminbackup@wordpress.org : adminbackup61a9c6 :
  2. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  3. info@narijagrato.com : grn :
বুধবার, ১৩ মে ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

রায়গঞ্জের হাটপাঙ্গাঁসীতে বাড়ির জমি নিয়ে বিরোধ উভয় পক্ষের হামলা

মোঃ মুনছুর হেলাল, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : সোমবার, ৬ মে, ২০২৪
  • ১২৪ বার পঠিত

মোঃ মুনছুর হেলাল, নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার হাটপাঙ্গাঁসী বাজার এলাকায় শ্রী বিকাশ ঠাকুর ও শ্রী বিপ্লব ভাদুরী এর সাথে দীর্ঘ দিন ধরে বাড়ির জমি নিয়ে বিরোধ চলে আসছে । এরই ধারাবাহিকতায় গত সোমবার ৬ ই মে ২০২৪ ইং সরেজমিনে গিয়ে জানা যায়, রবি ঠাকুর ও বিদু ঠাকুর গংদয়ের উভয় পক্ষের সঙ্গে বিরোধ সৃষ্টি হয় এবং উভয় পক্ষের চারজন আহত হয়। আহতরা সিরাজগঞ্জ সদর হাসপাতালে এবং বিভিন্ন সাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছেন । এদিকে রায়গঞ্জ থানার পুলিশ ঘটনা স্থলে গিয়ে উতপ্ত পরিবেশ নিয়ন্ত্রণ করে উভয় পক্ষকে শান্ত করে সমঝোতার বিষয়ে কথা বলে চলে যায় । অন্য দিকে বিধান ঠাকুর এক সাক্ষাৎকারে বলেন, হাটপাঙ্গাঁসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম (নান্নু) ২০১৩ ইং সালের গ্রাম আদালতের ৯ ধারায় সালিশি বৈঠক করে এবং একজন দক্ষ আইনজীবীর সহায়তায় দক্ষ কমিটি গঠন করে জমি ভাগ বাটোয়ারা করে উভয় পক্ষের মধ্যে সমঝোতা ও শালিস নামা করে দেন এবং সেখানে উভয় পক্ষ স্বাক্ষর করে শালিস নামা মেনে নেয়। এবং জরিপের মাধ্যমে সঠিক সময়ে বাড়ির জমি ছেড়ে দেওয়ার কথা থাকলেও দীর্ঘ ছয় মাস পার হলেও এখনো জমি ছেড়ে দেওয়া হয় নাই। আজ সীমানা নির্ধারন করার সময় বিপ্লব, বাবু, সুমন ভাদুড়ী আমাদের উপর হামলা করে আমার হাত ভেঁঙে দেয় এবং আমার বড় ভাই মারাত্মক ভাবে আহত হয় । অন্য দিকে বিপ্লব ও বাবু ভাদুরী বলেন, আমরা বাড়িতে না থাকার সুযোগে তারা অবৈধভাবে আমাদের বাড়ি ঘর ভাংচুর করে,
আমরা এগিয়ে গেলে আমাদের উপর শ্রী বিপুল কুমার সাহা ও বিকাশ, বিধান ভাদুড়ী আমাদের উপর হামলা করে আমার পরিবারের লোকজনকে মারপিট করে আহত করে । এদিকে হাটপাঙ্গাঁসী ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, এদের বিরোধ মিমাংসার জন্য অনেক চেষ্টা করা হয়েছে কিন্তু এদের এক পক্ষ মেনে নিচ্ছে না। স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম (নান্নু) বলেন, বিষয়টি অনেক আগেই মিমাংসা করা হয়েছে এরপরেও পক্ষদয় না মানলে উদর্তন প্রসাশনিক পদক্ষেপ গ্রহণ করা হবে ।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর