1. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  2. info@narijagrato.com : grn :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে প্লাস্টিক

রায়গঞ্জে পাঙ্গাঁসী ইউনিয়ন উন্নয়ন ফোরামের অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

মোঃ মুনছুর হেলাল, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ১০৪ বার পঠিত

 

মোঃ মুনছুর হেলাল, নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলায় পাঙ্গাঁসী ইউনিয়ন উন্নয়ন ফোরামের আয়োজনে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অত্র পাঙ্গাঁসী ইউনিয়নের বিভিন্ন এলাকার গরীব,অসহায়, অসচ্ছল ২২ জন মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে । ঈদ উপহার সামগ্রীর মধ্যে রয়েছে, চাল, ডাল, চিনি, তেল, পিয়াজ, সাবান সেমাই । আর এই ঈদ সামগ্রী পেয়ে অসহায় ফাতিমা বেওয়া সহ আরও অনেকই বলেন, এই ঈদের আগে এগুলো পেয়ে আমরা অনেক খুশি এবং দোয়া করি যারা আমাদের উপকার করলেন আল্লাহ যেনো তাদের আরও বেশী বেশী মানুষের উপকার করার ক্ষমতা দেন । উক্ত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পাঙ্গাসী ইউনিয়ন উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ডাঃ এস, এম মুনসুর আলী আরও উপস্থিত ছিলেন মাটিকোড়া সরকারি প্রথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবু বক্কার সিদ্দিকী, ওমর ফারুক, সাংবাদিক রেজাউল করিম, সাংবাদিক, মোঃ মুনছুর হেলাল ও বিশিষ্ট সমাজ সেবক মাওলানা আবদুর রশিদ, ফোরামের সাধারণ সম্পাদক হাফেজ হাসান আলী, সাংস্কৃতিক সম্পাদক আবু তালহা সহ আরও অনেকে । এ সময় পাঙ্গাঁসী ইউনিয়ন উন্নয়ন ফোরাম এর চেয়ারম্যান ডাঃ এস এম মুনসুর আলী বলেন, আমরা শীতের সময়ে গরীব, এয়াতীম, অসহায় ও দুঃস্থদের মাঝে কম্বল বিতরণসহ বৈশ্বিক করোনা মহামারিতে গরীব, অসহায়,ও হতদরিদ্র জনগোষ্ঠীর বাড়ি বাড়ি ঘুরে তাদের মাঠ পর্যায়ে সহায়তা প্রদান করে করেছি । ইনশাল্লাহ! আপনাদের দোয়া পেলে আমরা আগামীতে আরও ভালো কিছু করতে পারি আপনারা সবাই দোয়া করবেন । সরেজমিনে গিয়ে জানা যায়, পাঙ্গাঁসী ইউনিয়ন উন্নয়ন ফোরাম একটি মানবিক সংগঠন হয়ে দরিদ্র এলাকার বিভিন্ন পেশার অসহায় জনগোষ্ঠী উপকৃত হচ্ছেন বলে জানা গেছে । এছাড়া মেধাবী দুস্থ শিক্ষার্থী, বিভিন্ন রোগে আক্রান্ত গরীব অসহায় পরিবারের মাঝে চিকিৎসাসেবাও দিয়ে থাকেন। পরিশেষে অসহায় মানুষের উন্নয়নে আলোচনা শেষে ঈদ সামগ্রী বিতরণ করে অনুষ্ঠানিক আয়োজন শেষ করা হয়।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর