1. adminbackup@wordpress.org : adminbackup61a9c6 :
  2. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  3. info@narijagrato.com : grn :
বুধবার, ১৩ মে ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

রায়গঞ্জ হাটপাঙ্গাসী বাজারে মরা গাছের নিচে ঝুঁকিতে দোকান পাঠ হঠাৎ দূর্ঘটনার আশংকা

রেজাউল করিম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ১৫০ বার পঠিত

রায়গঞ্জ হাটপাঙ্গাঁসী বাজারে মরা গাছের নিচে ঝুঁকিতে দোকান পাঠ, হঠাৎ দূর্ঘটনার আশংকা

রেজাউল করিম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলার হাটপাঙ্গাঁসী বাজার এলাকায় স্কুল এন্ড কলেজ মাঠ এর কোনায় আঞ্চলিক মহাসড়ক এর পাশে দীর্ঘ দিন ধরে একটি বিশাল আকারের কড়িগাছ মরে গিয়ে হালকা ও দূর্বল হয়ে পড়ে আছে । গত শনিবার সরেজমিনে গিয়ে জানা যায় এই মরা গাছটি যে কোন সময় হালকা বাতাস ও ভারী বৃষ্টি হলেই ভেঙে গিয়ে ভয়াবহ দূর্ঘটনা হতে পারে। আহত নিহত সহ গুড়িয়ে যেতে পারে ১৫ থেকে ২০ টি দোকান ঘর এবং ভেঙে যেতে পারে একটি ব্যাংক ও পাকা ভবন সহ বেশ কিছু ব্যাবসায়ী প্রতিষ্টান । ৬ এপ্রিল ২০২৪ শনিবার কয়েকজন আতংকিত দোকানদার শাহিন খান,রিপন শাহা,সোবহান, রেজাউল, ডাঃ শাহিন, হাসান,জহুরুল, জেলহক,এনসাব বলেন পুরাতন এই কড়িগাছটি দীর্ঘ দিন ধরে এভাবে মরে গিয়ে প্রাণবীহিন দাড়িয়ে আছে যে কোন সময় হালকা বাতাস হলেই ভেঙে গিয়ে ভয়াবহ দূরঘটনা ঘটবে এটাই স্বাভাবিক, কারন এখানে সর্বসময় শত শত লোক চলাচল করে এবং প্রায় ২০ টার মতো দোকান ঘর সবসময়ই খোলা থাকে এবং সেখানে ক্রেতা/ বিক্রেতার ভীড় থাকে । এবিষয়ে আমাদের দোকানদার দের পক্ষ থেকে গত দুই মাস পূর্বে রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু এখনো কোন পদক্ষেপ গ্রহণ করা হয় নাই । তাই ভুক্তভোগী দোকানদার ও ব্যাবসায়ীগন ঘটনাটি সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের জরুরী সুনজর কামনা করেন। অন্যথায় মরাগাছই হবে এখানকার মানুষের মরণফাঁদ । এদিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম নান্নু বলেন বিষয় টি আমি শুনেছি সংশ্লিষ্ট কতৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর