1. adminbackup@wordpress.org : adminbackup61a9c6 :
  2. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  3. info@narijagrato.com : grn :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

রায়পুর ফুটবল টুর্নামেন্টে গোপালপুর ভাই ভাই ক্লাব চ্যাম্পিয়ন

মেহেরপুর প্রতিনিনিধি
  • আপডেট সময় : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ৩৪৪ বার পঠিত

রায়পুর ফুটবল টুর্নামেন্টে গোপালপুর ভাই ভাই ক্লাব চ্যাম্পিয়ন
মেহেরপুর প্রতিনিধিঃমেহেরপুর সদর উপজেলার রায়পুর জাগরণী ক্লাবের উদ্যোগে রায়পুর ফুটবল টুর্নামেন্টে গোপালপুর ভাই ভাই ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে ।শুক্রবার (২৭ অক্টোবর) বিকেলে রায়পুর মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় গোপালপুর ভাই ভাই ক্লাব ১-০ গোলে আমদহ একাদশকে পরাজিত করে।খেলায় দ্বিতীয়ার্ধে ৩ মিনিটের মাথায় পেনাল্টির সাহায্যে শামীম গোল করে দলের জয় নিশ্চিত করেন। ডি বক্সের মধ্যে আমদহ একাদশের শাহিনের হাতে বল লাগায় রেফারি মেহেদী পেনাল্টি নির্দেশ দেন।খেলায় গোপালপুর ভাই ভাই ক্লাবের দর্পণ ম্যান অব দ্যা ম্যাচ, মেরাজ ম্যান অব দ্যা টুর্নামেন্ট, শামীম সেরা ডিফেন্ডার এবং আমদহ একাদশের গোলরক্ষক কুইন সেরা গোলরক্ষকের পুরস্কার লাভ করেন। সজীব স্পোর্টসের পক্ষ থেকে ম্যান অব দ্যা ম্যাচ,ম্যান অব দ্যা সিরিজ এবং সেরা গোলদাতার পুরস্কার দেওয়া হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়।

মেহেরপুর জেলা পরিষদের সাবেক প্রশাসক অ্যাডভোকেট মিয়াজান আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন টুর্নামেন্ট কমিটির আহবায়ক মেহেদী হাসান,অ্যাডভোকেট আব্দুল্লা আল মামুন রাসেল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর