1. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  2. info@narijagrato.com : grn :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে প্লাস্টিক

র‍্যাব -১২’র অভিযান চালিয়ে ২১৬ কেজি গাঁজাসহ ০২ জন মাদক কারবারি গ্রেফতার

মোঃ শাহাবুদ্দিন সেলিম,স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ১৭৬ বার পঠিত

 

মোঃ শাহাবুদ্দিন সেলিম,স্টাফ রিপোর্টার

সিরাজগঞ্জ র‌্যাব-১২’র অভিযান চালিয়ে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানা এলাকা থেকে ২১৬ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার, ০১টি কাভার্ড ভ্যান জব্দ । সিরাজগঞ্জ র‌্যাব-১২, সদর কোম্পানি এর আভিযানিক দল র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কাভার্ড ভ্যানযোগে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা বহন করা হচ্ছে। সেই মোতাবেক র‌্যাব-১২, সদর কোম্পানির কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে ঢাকা-রাজশাহী মহাসড়কে একটি অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করা হয়।চেকপোষ্ট চলাকালে আজ ১৭ মে ২০২৪ ইং ভোর ০৫.৫০ ঘটিকায় সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানাধীন চর হামকুড়িয়া এলাকায় একটি কাভার্ড ভ্যান, যার রেজিষ্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ড-১২-৫৩২৯ হতে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ২১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে আসামি ১। মোঃ আল আমিন (২২), পিতা-নুরু মিয়া, সাং-রাজাকাচর, থানা-দেবীদ্বার ও ২। মোঃ এরশাদ ওরফে হৃদয় (২৭), পিতা-মোঃ ইসমত আলী ওরফে ইম্মত আলী, সাং-রাজা চাবিতলা, থানা-বাঙ্গরা বাজার, উভয় জেলা-কুমিল্লাকে আটক করা হয়৷ । এছাড়াও মাদক ব্যবসায়ীদের সাথে থাকা মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০২টি মোবাইল ফোন, ০২টি সিম কার্ড, নগদ ৬০০ টাকা এবং ০১টি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। প্রাথমিকভাবে গ্রেফতারকৃত দুইজনের প্রত্যেকের বিরুদ্ধ ২টি করে মাদক মামলার তথ্য পাওয়া গেছে। বিস্তারিত তথ্যের জন্য অনুসন্ধান চলমান আছে।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর