1. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  2. info@narijagrato.com : grn :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

লোহগড়া উপজেলায় ইজি বাইক দুর্ঘটনায় এক জন নিহত

নাইম টিটো, লোহাগড়া প্রতিনিধি
  • আপডেট সময় : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ২০০ বার পঠিত

 

লোহগড়া উপজেলায় ইজি বাইক দুর্ঘটনায় এক জন নিহত।
নাইম টিটো, লোহাগড়া প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া-কুমড়ি সড়কে কুমড়ি গ্রামের পূর্বপাড়া এলাকায় ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে ফিরোজা বেগম (৪১) নামে একজন মহিলা যাত্রী নিহত হয়েছে । নিহত ফিরোজা বেগম উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কুমড়ি গ্রামের এনামুল শেখের স্ত্রী । রবিবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে নিহত ফিরোজা বেগম বাড়ি থেকে বের হয়ে দিঘলিয়া-কুমড়ি সড়কে ইজিবাইকে করে দিঘলিয়া বাজারে আসছিলেন । ইজিবাইকটি কুমড়ি পূর্ব পাড়ার ব্রীজের কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে ডুবে যায়।
এ সময় ইজিবাইকের যাত্রী ফিরোজা বেগম পুকুরের পানিতে ডুবে অজ্ঞান হয়ে পড়েন । পুকুর থেকে ফিরোজা বেগম কে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন । বর্তমানে লাশ লোহাগড়া থানা পুলিশ হেফাজতে রয়েছে এ ব্যাপারে লোহাগড়া থানার দিঘলিয়া ইউনিয়নে কর্মরর্ত পুলিশের বিট অফিসার অমিত বিশ্বাস দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ পুলিশের হেফাজতে রয়েছে ।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর