1. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  2. info@narijagrato.com : grn :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

লোহাগড়ায় পৃথক দুটি অগ্নিকান্ডে ৫টি গরুর মৃত্যুসহ প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি

নাইম টিটো,লোহাগড়া উপজেলা  প্রতিনিধি
  • আপডেট সময় : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ২৭৫ বার পঠিত

নাইম টিটো,লোহাগড়া উপজেলা  প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ও জয়পুর ইউনিয়নের পৃথক দুটি বাড়িতে আগুনে পুড়ে ৫টি গরু ৪টি ছাগলসহ অন্যান্য মালামাল পুড়ে গেছে । এঘটনায় দুটি পরিবারের প্রায় ১২/১৫ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে পরিবার দাবি করেছে । লোহাগড়া ফায়ার সার্ভিস সূত্রে ও স্থানীয় সুত্রে জানা গেছে, শনিবার (৯ মার্চ) রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের গিলাতলা গ্রামের কৃষক আকিজ খানের গোয়াল ঘরে আগুন লাগে।
আগুন লাগার ঘটনা জানান পর বাড়ীর মালিকসহ স্থানীয়রা আগুন নেবানোর চেষ্টা করে এবং লোহাগড়া ফায়ার সার্ভিস ষ্টেশনে সংবাদ দেয়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পৌছানোর আগেই গোয়াল ঘরে থাকা চারটি গরুসহ গোয়াল ঘর পুড়ে ছাই হয়ে যায়। আকিজ খান দাবি করে বলেন আগুনে পুড়ে তার প্রায় দশ লাখ টাকার ক্ষতি হয়েছে । এদিকে শনিবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার জয়পুর ইউনিয়নের মরিচ পাশা গ্রামের ভ্যান চালক ইসহাক সরদারের গোয়াল ঘরে আগুন লেগে তিনটি ঘর, ১টি গরু ও চারটি ছাগলসহ অন্যান্য মালামাল পুড়ে গেছে। ইসহাক সরদার জানান, রাতে মশার উপদ্রব থেকে গরুকে বাঁচানোর জন্য গোয়ালঘরে মশার কয়েল জালিয়ে রাখি। রাতে হঠাৎ করে গরুর ডাক শুনে আমি বেরিয়ে এসে দেখি গোয়ালঘরে আগুন জ্বলছে।
আমার চিৎকার ও মসজিদে মাইকিং করায় গ্রামের লোকজন ছুটে এসে ঘন্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। এরই মধ্যে গোয়ালে থাকা একটি গরু, চারটি ছাগলও তিনটি ঘরসহ অন্যান্য মালামাল পুড়ে গেছে। আগুনে পুড়ে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবী করেন। লোহাগড়া ফায়ায়ের ষ্টেশন কর্মকর্তা সোহাগুজ্জামান বলেন, এতে আনুমানিক দুটি পরিবারের ১০/১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। গোয়াল ঘরে রাখা মশার কয়েল থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর