1. developer@www.narijagrato.com : WordPress Support :
  2. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  3. info@narijagrato.com : grn :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

লোহাগড়ায় বৃষ্টির জন্য নামাজ পড়ে অঝোরে কাঁদলেন মুসল্লীরা

নাইম টিটো, লোহাগড়া উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময় : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ২৪৮ বার পঠিত

নাইম টিটো, লোহাগড়া উপজেলা প্রতিনিধি

নড়াইল জেলার লোহাগড়া পৌরসভাধীন লক্ষীপাশা মাদ্রাসা মাঠে ২ রাকা’ত সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করা হয়েছে । ভয়াবহ এই দাবদাহ থেকে পরিত্রাণের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে শনিবার (২৭ এপ্রিল) বেলা ১১টায় লোহাগড়া উপজেলার লক্ষীপাশা মাদ্রাসা মাঠের খোলা আকাশের নিচে ২ রাকা’ত ইস্তিসকার নামাজ আদায় করেন মুসল্লীরা । নামাজে ঈমাম হিসেবে দায়িত্ব পালন করেন লক্ষীপাশা মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মুফতী মিরাজুল হক । নড়াইলের লোহাগড়া উপজেলায় টানা কয়েক দিন ধরেই তীব্র তাপপ্রবাহ বইছে । তীব্র তাপে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে । তীব্র দাবদাহের সঙ্গে কড়ারোদ আর অসহ্য গরমে অতীষ্ঠ হয়ে উঠেছে মানুষ। বৃষ্টির অভাবে নষ্ট হচ্ছে মাঠের ফসলসহ গ্রীস্মকালীন ফল আম, লিচু, কাঁঠালসহ নানা ধরনের ফসল । তীব্র গরম থেকে রক্ষা পেতে তাই বৃষ্টি কামনা করে ইস্তিসকার নামাজ আদায় করেছেন স্থানীয় বাসিন্দারা । নামাজ শেষে দুহাত তুলে বৃষ্টির জন্য অঝোরে কাঁদেন নামাজ পড়তে আসা মুসল্লীরা। লোহাগড়ায় গত কিছুদিন ধরে তাপমাত্রা রেকর্ড ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপর দিয়ে বয়ে যাচ্ছে । নামাজ শেষে অনাবৃষ্টি ও প্রচণ্ড খরা থেকে রেহাই পেতে মহান আল্লাহর কাছে বিশেষ মোনাজাত করা হয় । মোনাজাতে মুসল্লিরা অঝোরে চোখের পানি ছেড়ে দেন এবং তওবা ও ক্ষমা প্রার্থনা করেন । নামাজ ও দোয়ায় ছাত্র, যুবকসহ আশপাশের ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন ।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর