1. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  2. info@narijagrato.com : grn :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

লোহাগড়া ইতনা ইউনিয়নে পারিবারিক দ্বন্ধে ইয়াবা ঢুকিয়ে ফাঁসানোর চেষ্টা

নাইম টিটো, লোহাগড়া উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময় : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ২৯১ বার পঠিত

লোহাগড়া ইতনা ইউনিয়নে পারিবারিক দ্বন্ধে ইয়াবা ঢুকিয়ে ফাঁসানোর চেষ্টা। 

নাইম টিটো, লোহাগড়া উপজেলা প্রতিনিধি

নড়াইল লোহাগড়া উপজেলায় সামাজিক দ্বন্দ্বের জেরে আওয়ামী লীগ নেতাকে ৫০০ পিচ ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে জিয়া চৌধুরী নামের এক যুবক পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে উপজেলার ইতনা ইউনিয়নের চরদৌলতপুর এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায়।
ভুক্তভোগী মো. আরজ আলী কাজী ওরফ লিচু কাজী ইতনা ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক।এদিন সন্ধ্যায় থানা হেফাজত থেকে বেরিয়ে ভুক্তভোগী ওই আওয়ামীলীগ নেতা লিচু কাজী জানান, চরদৌলতপুর বাজার থেকে পাংখারচর বাড়িতে ফেরার পথে দিনু মোল্যার দোকানের সামনে পৌঁছালে অভিযুক্ত জিয়া ডেকে বসান তাকে। পাশে বসে কৌশলে পাঞ্জাবির পকেটে জিয়া একটি প্যাকেট ঢুকাতে গেলে তার সাথে ধস্তাধস্তি হয়। পকেটে নীল রংয়ের জিপার যুক্ত পাঁচটি পলি ব্যাগ ঢুকিয়ে জিয়া সটকে পড়েন। এসময় পুলিশ আমাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। পরে সন্ধায় আমাকে ছেড়ে দেয়া হয় । তিনি আরো বলেন, সামাজিক ভাবে হেয় করতে সুপরিকল্পিত ভাবে প্রতিপক্ষরা জিয়ার মাধ্যমে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা করেছিল। সত্য উদঘাটিত হওয়ায় আল্লাহর অশেষ রহমতে আমি অভিযোগ থেকে মুক্তি পেয়েছি। এ ঘটনার সঙ্গে জড়িত জিয়াসহ অন্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।পুলিশ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ নেতার ইয়াবার সাথে সম্পৃক্ততা নিয়ে সন্দেহ হলে, এর সত্যতা জানতে মাঠে নামে লোহাগড়া থানা পুলিশের একটি দল। পরে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত মুল পরিকল্পনাকারী অভিযুক্ত জিয়া নামে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ।এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, মাদকবিরোধী অভিযানে জিয়া চৌধুরী নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।এ ঘটনায় থানায় একটি মাদক মামলা হয়েছে। পরে গ্রেফতার জিয়াকে আদালতে তোলা হলে, আদালত তাকে জেল হাজতে পাঠায় । নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার (মোহা.মেহেদী হাসানের) নির্দেশনায় মাদক মুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে ।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর