1. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  2. info@narijagrato.com : grn :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

লোহাগড়া পৌরসভার কাউন্সিলর ও তার স্ত্রীর ওপর দূর্বৃত্তদের হামলা

নাইম টিটো, লোহাগড়া প্রতিনিধি
  • আপডেট সময় : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ৩৩০ বার পঠিত

লোহাগড়া পৌরসভার কাউন্সিলর ও তার স্ত্রীর ওপর দূর্বৃত্তদের হামলা।

নাইম টিটো, লোহাগড়া প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা যুবলীগ নেতা ফারুক হোসেন(৪৫)এর ওপর দূর্বৃত্তরা হামলা চালিয়ে গুরুতর আহত করেছে। ঘটনার সময় কাউন্সিলরের স্ত্রী সাবিনা ইয়াসমিনও আহত হয়েছেন। আহতদের লোহাগড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে রুবেল শেখ কে গণধোলাই দিয়ে লোহাগড়া থানা পুলিশের নিকট সোপর্দ করেছে।
আহত ফারুক হোসেন পৌরসভার কচুবাড়িয়া গ্রামের মৃত ইশারত শেখের ছেলে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, লোহাগড়া পৌর সভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর ও উপজেলা যুবলীগ নেতা ফারুক হোসেনসহ তার পরিবারের সদস্যরা মঙ্গলবার (১৯ মার্চ) রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ১২ টার দিকে হঠাৎ গুড়িগুড়ি বৃষ্টি শুরু হলে ফারুক ও তার স্ত্রী বাড়ির প্রবেশ পথের গেট খুলে তাদের উঠানে থাকা কলাই (ডাল) পলিথিন দিয়ে ঢেকে রাখতে যায়।
এ সময় দূর্বৃত্ত রুবেল শেখ ফারুকের বাড়িতে প্রবেশ করেই অতর্কিত ভাবে ফারুক কে রেঞ্জ ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় ফারুকের স্ত্রী সাবিনা ইয়াসমিন দূর্বৃত্তদের ঠেকাতে গেলে তিনিও হামলার শিকার হন। হামলার সময় স্বামী এবং স্ত্রী দুজনে মিলে দূর্বৃত্ত রুবেল শেখ (২৪) কে জাপটে ধরে ফেলে। তাদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তাদেরকে উদ্ধার করে এবং দূর্বৃত্ত রুবেল কে গণধোলাই দিয়ে রাতেই লোহাগড়া থানা পুলিশের নিকট সোপর্দ করে।
গণধোলাইয়ের শিকার রুবেল শেখ একই ওয়ার্ডের রামপুর গ্রামের সোবহান শেখের ছেলে। সে লোহাগড়া হাসপাতালে পুলিশী হেফাজতে চিকিৎসাধীন রয়েছে। লোহাগড়া হাসপাতালে চিকিৎসাধীন ফারুক বুধবার (২০মার্চ) দুপুরে বলেন, ‘হত্যার উদ্দেশ্যে দুর্বৃত্তরা আমার ওপর হামলা চালিয়েছে।
এ ব্যাপারে লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুলাহ আল মামুন বলেন, এ ঘটনায় রুবেল শেখ নামে একজনকে আটক করা হয়েছে এবং তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর