1. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  2. info@narijagrato.com : grn :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

শিয়ালকোল ইউনিয়নের বিভিন্নস্থানে  ব্যাপক গণসংযোগ করে  নৌকা মার্কায়  ভোট চাইলেন হেনরী 

মোঃ মুকুল হোসেন, জেলা প্রতিনিধি  সিরাজগঞ্জ
  • আপডেট সময় : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ২০০ বার পঠিত

শিয়ালকোল ইউনিয়নের বিভিন্নস্থানে  ব্যাপক গণসংযোগ করে  নৌকা মার্কায়  ভোট চাইলেন- হেনরী 

মোঃ মুকুল হোসেন, জেলা প্রতিনিধি  সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ-২ সদর-কামারখন্দ  আসনের আওয়ামী লীগের মনোনীত  নৌকার প্রার্থী ড.জান্নাত আরা হেনরী তালুকদার সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ করে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।
বৃহস্পতিবার বার (২০ ডিসেম্বর) বিকেল হতে সন্ধ্যা পর্যন্ত  সদর উপজেলার ৪ নং শিয়ালকোল  ইউনিয়নের দিয়ারবৈদ্যনাথ মোড়, রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,উত্তর সারটিয়া মোড়,শিবনাথ পুর মোড়, শিয়ালকোলবাজার,খামার পাইকোশা,জগৎগাঁতী মোড়,জামুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধুকুরিয়া হাটখোলা,বহুতি সরকারি প্রাথমিক বিদ্যালয় মোড়,চণ্ডিদাসগাতী বাজার তিনি  নৌকা মার্কায়  ভোট  এবং দোয়া চান এসময়ে -ড. জান্নাত আরা হেনরী তালুকদার  নৌকা মার্কায় ভোট প্রার্থনা করে তিনি জনগণের উদ্দেশ্যে  বলেন, জননেত্রী শেখ হাসিনা উন্নয়ন নিয়ে আরো কাজ করবেন। উন্নয়ন মহাসড়কে হাটছেন তিনি। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৭ জানুয়ারি -২০২৪ সারাদিন  নৌকায় প্রতিকে ভোট দিন  । আমি আপনাদের সন্তান হিসেবে ভোট চাই।  জননেত্রী  শেখ হাসিনার একজন কর্মী হিসেবে দোয়া করবেন।
আগামী দ্বাদশ   জাতীয় সংসদ নির্বাচনে ৭ জানুয়ারি সারাদিন  নৌকা মার্কায় ভোট দিন। ভোট দিয়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী  শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন। আবারো শেখ হাসিনাকে দেশ পরিচালনার সুযোগ দিলে আমিও সিরাজগঞ্জ সদর-কামারখন্দের মানুষের উন্নয়ন উন্নয়ন এবং  আপনাদের সেবা করতে পারবো।
এসময়ে জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আব্দুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক মোঃ নূরুল ইসলাম সজল, সদস্য মোঃ আব্দুল মান্নান , আমিনুল ইসলাম,আরিফুল ইসলাম বিটু, আরিফ হোসেন,কামরুল হাসান লিটন, মনির হোসেন মনা, ফিরোজ মাহমুদ, জাকারিয়া মাসুদ  সহ অন্যান্যরা , জেলা প্রাথমিক বিদ্যালয় জেলা শাখার সভাপতি মোঃ আমিনুর ইসলাম,
শিয়ালকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সেলিম রেজা, সদর উপজেলা আওয়ামী যুবমহিলা লীগের সভাপতি মোছাঃ জুলেখা পারভীন, প্রচার সম্পাদক মরিয়ম খাতুন, ইউনিয়ন আওয়ামী লীগের আওয়ামী সভাপতি মোঃ গোলাম আজম তালুকদার বাবলু  সহসভাপতি আলাউদ্দিন সেখ, সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন তালুকদার, যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ আলামিন সেখ, সহ প্রচার সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মোঃ আতাউর রহমান খান রতন, শিয়ালকোল ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি আব্দুল আজিজ, সহ অন্যান্য নেতৃবৃন্দরা, বীরমুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, শিয়ালকোল ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ মোন্নাফ  খন্দকার, হযরত আলী, ছানোয়ার হোসেন, তারাবানু, হাসনাহেনা সহ অন্যান্য ইউপি সদস্যরা,  শিয়ালকোল ইউনিয়ন গণহত্যা অনুসন্ধান কমিটির নেতৃবৃন্দরা,  ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, নারী নেত্রী হুনুফান খাতুন, শিয়ালকোল ইউনিয়নের ২ নং ওয়ার্ডের যুবমহিলা লীগের সভাপতি সাবিনা ইয়াসমিন সহ ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর