1. adminbackup@wordpress.org : adminbackup61a9c6 :
  2. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  3. info@narijagrato.com : grn :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

শীতবস্ত্রের খোঁজে ফুটপাতের দোকানে ক্রেতাদের ভিড়

মোঃ  আব্দুল্লাহ, স্টাফ রিপোর্টার বেনাপোল
  • আপডেট সময় : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ২৩২ বার পঠিত

শীতবস্ত্রের খোঁজে ফুটপাতের দোকানে ক্রেতাদের ভিড়

মোঃ  আব্দুল্লাহ, স্টাফ রিপোর্টার বেনাপোল

যশোর শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় যশোরের শার্শায় ফুটপাতের দোকানগুলোতে গরম কাপড়ের বেচাকেনা বৃদ্ধি পেয়েছে। গরীব ও নিম্ন আয়ের মানুষ শীতের তীব্রতা থেকে কিছুটা বাঁচতে ভীড় করছেন ফুটপাতের দোকানগুলোতে।শার্শার নাভারন এবং বেনাপোল বাজারের ফুটপাতের দোকান ও শহরের বড় বড় শপিংমল ঘুরে দেখা যায়, কম খরচে বিভিন্ন সাইজের সোয়েটার, জ্যাকেট, কানটুপি, মাফলার, শাল, ট্রাউজার, ফুলহাতা গেঞ্জি ও হুডিসহ বিভিন্ন শীতের পোশাক পাওয়া যাচ্ছে ফুটপাতে। সাইজ অনুযায়ী দামও আলাদা। ১০০-দেড়শ টাকা থেকে শুরু করে ৬০০ টাকা দরে শীতের পোশাক মিলছে এসব দোকানে।প্রায় সপ্তাহ ধরে তীব্র ঠান্ডায় গরম পোশাকের চাহিদা বেড়ে যাওয়ায় ফুটপাতের দোকান গুলোতে গরম কাপড় বিক্রির ধুম পড়েছে। ফুটপাতের এসব দোকান ছাড়াও শহরের বড় বড় শপিংমল গুলোতেও গরম কাপড় বিক্রি বেড়েছে।তবে চাহিদা থাকায় শীতের পোশাকের দাম এবারও বাড়তি রয়েছে বলে জানান বিক্রেতারা। বড় বড় মার্কেটগুলোতে একটু বেশি দাম হওয়ায় সাধ আর সাধ্যের সমন্বয় করতে বেশিরভাগ ক্রেতাই ফুটপাতের দোকানে একটু বেশি ঝুঁকছেন। দাম বেশি পেয়ে ক্রেতা নাজেহাল হলেও বিক্রি বেশি হওয়ায় খুশি দোকানিরা।পৌষ মাস শেষ করে চলছে শীতের রাজা মাঘের তান্ডব। ঘন কুয়াশা ও হিমেল বাতাসে জনজীবন প্রায় বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে দিনমজুর ও খেটে খাওয়া মানুষেরা পড়েছেন বিপাকে।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর