1. adminbackup@wordpress.org : adminbackup61a9c6 :
  2. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  3. info@narijagrato.com : grn :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

শীত কালে খেজুর রস সংগ্রহে ব্যস্ত আত্রাইয়ের গাছিরা

কামাল উদ্দিন টগর, স্টাফ রিপোর্টার নওগাঁ
  • আপডেট সময় : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ১৮০ বার পঠিত

শীত কালে খেজুর রস সংগ্রহে ব্যস্ত আত্রাইয়ের গাছিরা

কামাল উদ্দিন টগর, স্টাফ রিপোর্টার নওগাঁ

নওগাঁর আত্রাই উপজেলার রেল লাইনের দু’পাশেসারি সারি অসখ্য খেজুর গাছ।শীতকালে গ্রাম বাংলার ঐতিহ্য খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় কাটাচ্ছেন গাছিরা।বৈচিত্রপূর্ণ ছয় রিতুর দেশ আমাদের বাংলাদেশ। এক একটি রিতুর রয়েছে এক একটি বৈশিষ্ঠ।তেমনি একটি রিতু শীত। হেমন্তের পরেই এই রিতুর দেখা মিলে।এই শীত কালেই পাওয়া যায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সুস্বাদু পানীয় খেজুর রস।এই শীত কালেই শীতের সকালে মিষ্টি রোদে বসে বসে এই সুস্বাদু খেজুর রসখাওয়ার মজাই আলাদা। শীতের ভরা মৌসুমে রস সংগ্রহের জন্য শীতের আগমনের শুরু থেকেই খেজুর রস সংগ্রহের প্রতিযোগিতায় মেতে উঠেছে গাছিরা।বেড়েছে অযত্নে-অবহেলায় পড়ে থাকা খেজুর গাছের কদর।হেমন্তের মাঝামাঝি খেজুর রস সংগ্রহের কাজ শুরু করে দিয়েছেন অনেকেই।খেজুর গাছ সংকটের কারণে প্রতি বছরের মতো এ বছরও চাহিদর অনুযায়ী রস পাওয়া যাবে না বলে আশঙ্কা করছেন গাছিরা শীতকালে দেখাযায় শহর থেকে মানুষ দলে দলে ছুটে আসে গ্রাম বাংলার খেজুররস খেতে। সন্ধ্যাকালীন সময়ে গ্রামীণ পরিবেশটা খেজুর রসে মধুর হয়ে ওঠে।রস আহরণকারী গাছিদের প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা যায় সে সময়ে।রস জালিয়ে পাতলা ঝোলা,দানা গুড় ও পাটালি তৈরি।যার স্বাধ ও ঘ্রাণ সম্পূন রুপে ভিন্ন।যতবেশি শত পড়বে ততো বেশি মিষ্টি রস দেবে খেজুর গাছ। এ ছড়া খেজুরপাতা দিয়ে আকর্ষনীয় ও মজবুত পাটি তৈরি হয়। রাজশাাহীর বাঘা উপজেলার গাছি শাহজাহান খান বলেন,শীত মৌসুমের শুরু্তেই আমি খেজুর গাছের রস সংগ্রহের কাজ করে থাকি।বছরের এই সময় থেকে চার-পাঁচ মাস খেজুর গাছেন রস সংগ্রহ করে থাকি। এই রস থেকে বিভিন্ন রকমের পাটালি ও লালি গুড় তৈরি করে বাজারে বিক্রি করে আমরা জীবিকা নির্বাহ করে থাকি। তিনি আরো বলেন,বতমানে যে হারে খেজুর গাছ হারিয়ে যেতে বসেছে হয়তো বা এক সময় আমাদের এলাকা থেকে খেজুর গাছ হারিয়ে যাবে।এই ঐতিহ্যকে ধরে রাখতে চাইলে আমাদের সবার উচিত তালগাছের মতো বেশি করে খেজুর গাছ লাগানো এবং তা যত্ন সহকারে বড় করা।যদি আমরা আমাদের এই হাজার বছরের এই ঐতিহ্যকে ধরেরাখতে চাই তাহলে এই কাজে আমাদের সবার এগিয়ে আসা উচিত।#
প্রতিবেদনঃ- কামাল উদ্দিন টগর
ক্যামেরায়ঃ- মোঃ আসিফ হাসান।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর