1. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  2. info@narijagrato.com : grn :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে প্রতিবন্ধী শিশুকে হত্যাকারী পিতা-মাতা গ্রেফতার

বিজয় সাহা,মৌলভীবাজার জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ২১৩ বার পঠিত

বিজয় সাহা,মৌলভীবাজার জেলা প্রতিনিধি

শ্রীমঙ্গল থানাধীন ২নং ভূনবীর ইউনিয়নের রাজপাড়া গ্রামের দুই বছরের শিশু ফারিয়া জান্নাত মিলি জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী ছিলো । সে কোনোভাবে চলাফেরা করতে পারতো না। তার বাবা রাশেদ মিয়া ও মা শাপলা বেগম তাকে দেখাশোনা করতে গিয়ে এক সময় অধৈর্য তার উপর অত্যাচার শুরু করে । মাঝে মাঝে তাকে ঘরের বাহিরে নিয়ে ফেলে রাখতো । ঘটনার দিন গত ১৭/০৫/২০২৪ ইং তারিখ ০৪.৩০ ঘটিকার সময় উক্ত প্রতিবন্ধি মেয়েকে তার পিতা মাতা পূর্ব পরিকল্পিতভাবে পরিবারের সকলের অগোচরে হত্যা করার জন্য মুখে কিটনাশক জাতীয় বিষ ঢেলে দেয় । উক্ত বিষয়টি বাদীর ছেলে দেখিতে পাইয়া ডাক চিৎকার করিলে বাদীসহ আশেপাশের লোকজন প্রতিবন্ধি শিশুটিকে উদ্ধার করিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শ্রীমঙ্গলে নিয়ে আসলে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার্ড করে। মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়ার পথিমধ্যে প্রতিবন্ধী শিশুটি মারা যায় । পরবর্তীতে শিশুর নানা ওয়াসির মিয়া বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন । মামলা দায়ের করার পর হইতে অফিসার ইনচার্জ জনাব বিনয় ভূষন রায় এঁর সার্বিক দিক নির্দেশনায় শিশুকে হত্যাকারী ঘাতক পিতা মাতাকে গ্রেফতারের জন্য তথ্য প্রযুক্তির সহায়তায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয় । তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামীদ্বয়ের অবস্থান নির্ণয় করে পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে এসআই(নিরস্ত্র)/মোঃ আমিনুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া গত ২২/০৫/২০২৪ ইং তারিখ রাত ১১.০০ ঘটিকার সময় হবিগঞ্জ জেলার হবিগঞ্জ সদর থানাধীন দক্ষিন চতুল গ্রাম হইতে আসামী ১) রাশেদ মিয়া (২৫), পিতা-ফয়জুল মিয়া ২) শাপলা বেগম (২২) স্বামী-রাশেদ মিয়া, উভয় সাং রাজপাড়া থানা: শ্রীমঙ্গল জেলা: মৌলভীবাজার‘দ্বয়কে গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃত আসামীদ্বয়কে অদ্য ২৩/০৫/২০২৪ খ্রিঃ তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর