1. adminbackup@wordpress.org : adminbackup61a9c6 :
  2. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  3. info@narijagrato.com : grn :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

সমাজকে সুস্থ রাখতে খেলাধুলা অপরিহার্য এমপি এনামুল হক

মোঃ শিমুল খান সজিব, বাগমারা উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময় : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ৩০২ বার পঠিত

সমাজকে সুস্থ রাখতে খেলাধুলা অপরিহার্য এমপি এনামুল হক। 

মোঃ শিমুল খান সজিব, বাগমারা উপজেলা প্রতিনিধি

রাজশাহীর বাগমারায় ভবানীগঞ্জ রেনেসাঁ স্পোটিং ক্লাবের আয়োজনে সট ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবানীগঞ্জ হেলিপ্যাড মাঠে অনুষ্ঠিত সট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করেন বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

প্রধান অতিথি বলেন, যুব সমাজকে সুস্থ রাখতে খেলাধুলা অপরিহার্য। খেলাধুলা তাদের মাঝ থেকে বিভেদ হিংসা প্রতিহিংসা দূর করে। সুস্থ ধারার সমাজ ও দেশ গঠনে ক্রীড়ার ভ‚মিকা অপরিসীম। বর্তমানে গ্রাম বাংলার অনেক খেলাধুলা বিলুপ্তির পথে। তাই খেলাধুলার দিকে আমাদের ফিরে যেতে হবে। যুব সমাজের মাঝে খেলাধুলার চর্চা গড়ে উঠলে সমাজ থেকে অনেক অপকর্ম দূর হবে। তাই প্রতিটি এলাকায় খেলাধুলার ব্যবস্থা করতে হবে।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, কাউন্সিলর হাচেন আলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আশিকুর রহমান সজল, আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান, জেলা যুবলীগ নেতা সেজানুর রহমান সেজান, উপজেলা যুবলীগ নেতা আব্দুল আজিজ লিটন, নাহিদ, ছাত্রলীগ নেতা নাইম আদনান, ভবানীগঞ্জ রেনেসাঁ স্পোটিং ক্লাবের রকিবুল হক, সিজার খান প্রমুখ।

ফাইনাল খেলায় ভবানীগঞ্জ ফুটবল একাডেমি ২-০ গোলে নরদাশ ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে উভয় দলের মাঝে পুরস্কার প্রদান করেন ইঞ্জিনিয়ার এনামুল হক।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর