1. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  2. info@narijagrato.com : grn :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

সিরাজগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত

মোঃ মুকুল হোসেন, জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ। 
  • আপডেট সময় : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৮২ বার পঠিত

সিরাজগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত 

মোঃ মুকুল হোসেন, জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ। 

সিরাজগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন উপলক্ষ্যে  “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” কার্যক্রমের আওতায়- আলোচনা সভা অনুষ্ঠিত   ও  সিরাজগঞ্জ জেলা পর্যায়ে   সাফল্যে নারী ক্যাটাগরীতে ৫ জনকে   জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
উপ-পরিচালকের কার্যালয়, মহিলা বিষয়ক অধিদপ্তর সিরাজগঞ্জের উদ্যোগে এবং জেলা প্রশাসন সিরাজগঞ্জের সহযোগিতা –

শনিবার (৯ ডিসেম্বর -২০২৩)  সকাল ১১ টার দিকে- সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ. কে. শামসুদ্দিন  সম্মেলন কক্ষে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। এতে সভাপতিত্ব করেন – অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়।

স্বাগত বক্তব্যে রাখেন –  উপ-পরিচালকের কার্যালয়  মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক কানিজ ফাতেমা।

এসময়ে- উপ-পরিচালক কার্যালয় মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার   ফাহিম আল আশরাফ এবং পরিচালনা করেন, ক্রেডিট সুপার ভাইজার বাবুল আক্তার সহ অন্যান্য কর্মকর্তা -কর্মচারীগণ,
ব্র্যাক জেলা সমন্বয়ক রইস উদ্দিন,  ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির অফিসার মোঃ মাসুদ রানা সহ অন্যান্য নারী সংগঠন নেতৃবৃন্দ  ও নারী উদ্যাক্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জেলা পর্যায়ে পাঁচ জন শ্রেষ্ঠ  জয়িতাদের পুরস্কার প্রাপ্ত হন –
“জয়িতা অন্বেষণে বাংলাদেশ ” কার্যক্রমের আওতায় শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরীতে সিরাজগঞ্জ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার চররায়পুর গ্রামের বাসিন্দা শিক্ষিকা  ফারজানা হক, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরীতে সিরাজগঞ্জ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা হলেন- সদর উপজেলা হোসেনপুর  উত্তর মহল্লার বাসিন্দা,  কারু সমন্বয় স্বত্বাধিকারী- জাকিয়া সরকার,  সফল জননী  নারী ক্যাটাগরীতে সিরাজগঞ্জ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা হলেন- কাজিপুর উপজেলার টেংলাহাটার আমনমেহার গ্রামের বাসিন্দা  মোছাঃ শামছুন নাহার রহমান, নির্যাতন বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যামে জীবন শুরু করছেন যে নারী ক্যাটাগরীতে শ্রেষ্ঠ জয়িতা হলেন- চৌহালী উপজেলার চৌহালী কলেজ, বৈন্যা গ্রামের বাসিন্দা আমিনা, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী ক্যাটাগরীতে সিরাজগঞ্জ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা হলেন- বেলকুচি উপজেলার গাবের পাড়া গাছচাপড়ী গ্রামের বাসিন্দা মোছাঃ আলেয়া খাতুন।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর