1. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  2. info@narijagrato.com : grn :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

সিরাজগঞ্জে ইজিবাইক চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

সাথী সুলতানা, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ২১০ বার পঠিত

সিরাজগঞ্জে ইজিবাইক চালকের গলাকাটা মরদেহ উদ্ধার। 

সাথী সুলতানা স্টাফ রিপোটার,

সিরাজগঞ্জে আরমান (২২) নামে এক ব্যাটারি চালিত ইজিবাইক (মিশুক) চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ । সোমবার (২৫ মার্চ) সকালে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার নলকা-কামারখন্দ আঞ্চলিক সড়কে সলঙ্গা ও কামারখন্দ থানার সীমান্ত ঝাকরি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয় । নিহত আরমান উল্লাপাড়া উপজেলার অলিপুর গ্রামের মোঃ আয়নাল শেখের ছেলে ।পুলিশ ও নিহতের স্বজনেরা জানায়, রোববার (২৪ মার্চ) সন্ধ্যার দিকে নিজের ব্যাটারি চালিত ইজিবাইক (মিশু)টি নিয়ে ভাড়া খাটতে বের হয় আরমান। তার পর থেকেই সে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজি করে তাকে বা তার গাড়িটি পাওয়া যায়নি । সোমবার সকালে ঝাকরি এলাকায় রাস্তার পাশে তার গলাকাট মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয় । এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. এনামুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেছে। তবে ধারণা করা হচ্ছে ছিনতাইকারী চক্র তাকে গলাকেটে হত্যার পর গাড়িটি নিয়ে পালিয়ে গেছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর