1. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  2. info@narijagrato.com : grn :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে প্লাস্টিক

সিরাজগঞ্জে পুলিশকে মারধর মা-ছেলেসহ গ্রেফতার ৪

মোঃ মুনছুর হেলাল, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : রবিবার, ১৬ জুন, ২০২৪
  • ১১৫ বার পঠিত

মোঃ মুনছুর হেলাল, নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের তাড়াশে তিন জন পুলিশ সদস্যকে মারধর ও দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে মা ও দুই ছেলেসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে । শুক্রবার (১৪ জুন) দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার পংরৌহালী গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেফতাররা হলেন উপজেলার পংরৌহালী গ্রামের আফজাল হোসেনের ছেলে রুবেল আহম্মেদ (২৯) ও আব্দুর রহিম (২৬), স্ত্রী রেনুকা খাতুন (৫০) এবং উল্লাপাড়া উপজেলার গজাইল গ্রামের শাহীন মণ্ডলের মেয়ে সুমাইয়া খাতুন (১৬)। শনিবার (১৫ জুন) বিকেল ৪টার দিকে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন । তিনি জানান, রাতে উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম সহ তিন পুলিশ সদস্য পংরৌহালী গ্রাম থেকে নিখোঁজ এক শিশু উদ্ধার করেন। পরে শিশুটিকে নিয়ে যাওয়ার পথে আসামিরা তাদের ওপর আক্রমণ করেন । পরে স্থানীয়দের সহযোগিতায় ওই রাতেই চারজনকে গ্রেফতার করা হয়। ওসি আরও জানান, এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ১৫-২০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর