1. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  2. info@narijagrato.com : grn :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

সিরাজগঞ্জ র‍্যাব ১২ ও র‍্যাব ৪ যৌথ অভিযান চালিয়ে মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

মোঃ মুনসুর আলী, তাড়াশ উপজেলা প্রতিনিধি,
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪৩ বার পঠিত

মোঃ মুনসুর আলী, তাড়াশ উপজেলা প্রতিনিধি,

সিরাজগঞ্জ র‍্যাব ১২,ও র‌্যাব-৪, সিপিসি-২, সাভার এর যৌথ অভিযান চালিয়ে মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ শাহাদাৎ হোসেন গ্রেফতার।আজ ভোমরা স্থলবন্দর হতে ট্রাক চালক মোঃ জয়নাল হোসেন (৪০) ও হেলপার রুবেল(২৮) পাথর বোঝাই ট্রাক নিয়ে গাজীপুর জেলার শ্রীপুর থানা এলাকার উদ্দেশ্যে রওনা করেন। পরবর্তীতে ৬ আগস্ট ২০১০ তারিখ উক্ত পাথর বোঝাই ট্রাকটি ঢাকা জেলার ধামরাই থানাধীন শ্রীরামপুর নামক স্থানে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় এবং ৭ আগস্ট ২০১০ তারিখ মানিকগঞ্জ জেলার ঘিওর থানা এলাকা হতে উক্ত ট্রাকের চালক এবং হেলপার এর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ।উক্ত হত্যাকান্ডের প্রেক্ষিতে নিহত ট্রাক চালকের ছোট ভাই বাদী হয়ে মানিকগঞ্জ জেলার ঘীওর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং- ০৬, তারিখ- ০৭-০৮-২০১০ ইং ধারাঃ-৩০২/২০১/৩৪ পেনাল কোড। মামলার তদন্ত শেষে ধৃত আসামির বিরুদ্ধে হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত গত ৯ অক্টোবর ২০২৩ তারিখ আসামিকে উক্ত ধারায় দোষী সাব্যস্ত করে এবং মৃত্যুদন্ডে দন্ডিতসহ আরও ৩০,০০০/- টাকা জরিমানা করে রায় প্রদান করেন। হত্যাকান্ডের পর থেকেই আসামি আত্মগোপনে চলে যায় এবং সাভার থানার কর্ণপাড়া এলাকায় পরিবার নিয়ে বসবাস করতে থাকে। পলাতক আসামিকে গ্রেফতারের ব্যাপারে র‌্যাব উদ্যোগী হয়ে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে।এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন বিপিএম, পিপিএম অধিনায়ক র‌্যাব-১২ সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় এবং র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহায়তায় সদর কোম্পানি, র‌্যাব-১২ ও র‌্যাব-৪, সিপিসি-২, সাভার ক্যাম্পের যৌথ আভিযানিক দল গত ২৫ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ রাতে “ঢাকা জেলার সাভার মডেল থানাধীন কর্ণপাড়া এলাকায়” অভিযান পরিচালনা করে মোঃ শাহাদাৎ হোসেন (৪৩), পিতা-মৃত কাইয়ুম মোল্লা, সাং-মধুপুর, থানা-উল্লাপাড়া, জেলা-সিরাজগঞ্জকে গ্রেফতার করতে সক্ষম হয়।গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করতঃ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর